দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে সিবিআই হানা! দুই চিকিৎসক-সহ গ্রেফতার নয়

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে সিবিআই হানা। হাসপাতালের দুই চিকিৎসক-সহ নয় জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিকিৎসার নামে রোগীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। তারই তদন্তে নামে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, গ্রেফতার হওয়াদের মধ্যে হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারীরাও রয়েছেন। অভিযোগ, এইসব ব্যক্তিরা হাসপাতালের আগত রোগীদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত বলে অভিযোগ।

ram manohar lohia hospital

  • দুই চিকিৎসক গ্রেফতার

রাম মনোহর লোহিয়া হাসপাতালের যে দুই চিকিৎসককে সিবিআই গ্রেফতার করেছে, তাঁদের একজন অধ্যাপক এবং একজন সহকারী অধ্যাপক। এঁদের বিরুদ্ধে চিকিৎসার নাম করে গরিব রোগীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা ডিলারদের থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

প্রসঙ্গত, সিবিআই চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম সম্পর্কিত ডিলারদের অন্তত পনেরোটি জায়গায় অভিযান চালায়। সিবিআই-এর এফআইআরে ষোলোজনের নাম উল্লেখ রয়েছে।

  • ঘুষ নিয়েছেন, লক্ষ লক্ষ টাকা

রাম মনোহর লোহিয়া হাসপাতালের সহকারী অধ্যাপক পার্বত গৌড়াকে প্রায় আড়াই লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করা হয়। ইউপিআইয়ের মাধ্যমে তিনি এই ঘুষ নিয়েছিলেন। এছাড়াও হাসপাতালের ক্যাথ ল্যাবের সিনিয়র টেকনিশিয়ান ইনচার্জ য়রজনীশ কুমারকেও গ্রেফতার করা হয়েছে।

  • আরও যাঁরা গ্রেফতার

সিবিআই কার্ডিওলজি বিভাগের অধ্যাপক অজয় রাজ, নার্স শালু শর্মা, হাসপাতালের কেরানি ভুওয়াল জয়সওয়াল এবং সঞ্জয় কুমার গুপ্তা-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। এঁদের মধ্যে চারজন বিভিন্ন সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করেন। এঁদের সকলকেই দুর্নীতি প্রতিরোধ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা ১২০বি-এর অধীনে গ্রেফতার করেছে সিবিআই।

  • কীভাবে খবর পেল সিবিআই

অভিযুক্তরা পাঁচটি মডিউলের মাধ্যমে দুর্নীতি করে চিকিৎসার নামে রোগীদের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিল। রোগীদের থেকে স্টেন্ট, চিকিৎসা সরঞ্জাম, ঘুষের বিনিময়ে হাসপাতালে রোগী ভর্তি করানো, ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে টারকা আদায় করত।

সূত্র মারফত সিবিআই তথ্য পায় রাম মনোহর লোহিয়া হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স এবং অন্য কর্মীরা দুর্নীতির সঙ্গে জড়িত। তার পরেই ফাঁদ পাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+