সরকার বদল হতেই বিহারে সিবিআই তৎপরতা, নীতীশের আস্থাভোটের আগে ২ RJD নেতার বাড়িতে তল্লাশি

সরকার বদল হতেই বিহারে সিবিআই তৎপরতা, নীতীশের আস্থাভোটের আগে ২ RJD নেতার বাড়িতে তল্লাশি

বিহারে সরকার বদল হতেই সিবিআই তৎপরতা। ২ আরজেডি নেতার বাড়িতে সকাল থেকেই তল্লাশি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি এবং নিয়োগে দুর্নীতির অভিযোগে তল্লাশি চালােনা হচ্ছে। সামনেই নীতীশের আস্থাভোট। তার আগেই দুই আরজেডির নেতার বাড়িতে তল্লাশি ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পুরোটই রাজনৈিতক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে।

বিহারে তৎপর সিবিআই

বিহারে তৎপর সিবিআই

পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লির পর এবার বিহারে সিবিআই তৎপরতা। দুই আরজেডি নেতার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালু প্রসাদ যাদবের সহযোগী সুনীল সিংয়ের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। নিয়োগ এবং জমি কেলেঙ্কারি মামলায় সিবিআই অভিযান বলে জানা গিয়েছে। একই দুর্নীতির অভিযোগে আরজেডি েনতা সুবোধ রায় এবং আসফাক করিম, ফৈয়াজ আহমেদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ আরজেডির।

সামনেই নীতীশের আস্থা ভোট

সামনেই নীতীশের আস্থা ভোট

বিজেপির সঙ্গে জোট ভেঙে মহাজোটে হাত মিলিয়েছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। যাকে বলে রাতারাতি সরকার গড়ে ফেলেছেন তিনি। তেজস্বীকে ডেপুটি করে নতুন মন্ত্রিসভা তৈরি করে ফেলেছেন নীতীশ কুমার। সামনেই বিধানসভায় আস্থাভোট রয়েছে নীতীশের। তার আগে চাপ তৈরি করতেই বিহারে আরজেডি নেতাদের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান বলে অভিযোগ করা হয়েছে। আরজেডি নেতা সুনীল সিং দাবি করেছেন পুরোটাই করা হয়েছে পরিকল্পনা করে। বিজেপি ভয় দেখিয়ে ক্ষমতা দখল করতে চাইছে। অভিযোগ করেছেন তিনি।

প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি

প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি

একের পর এক আরজেডি নেতার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন আরজেডি নেতারা। আরজেডি সাংসদ মনোজ ঝাঁ অভিযোগ করেছেন, বিজেপি িনজে সরকার চালাতে পারেনি বলে এগুলো করছে। তারা ভাবছে ভয় দেখিয়ে ফের সরকার গড়া যাবে। রাগে এই সব করছে তারা। বিরোধী দলের নেতাদের বাড়িতে ইডি সিবিআই হানা এই নতুন নয় এর আগে একাধিক রাজ্যে এই ঘটনা ঘটেছে। এবার বিহারে সেই কাজ শুরু হয়েছে।

বিহারে সরকার বদল

বিহারে সরকার বদল

বিহারে বিজেপি-জেডিইউ জোট সরকারের পতন হয়েছে। বিজেপি জেডিইউকে ভাঙার আগেই সতর্ক হয়ে বিজেপির সঙ্গে জোট ভেঙেছেন নীতীশ কুমার। তিিন প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিজেপি কোনো দিন তাদের সম্মান দেয়নি। তারপরেই আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন নীতীশ। শেষ পর্যন্ত পুরনো বন্ধুর কাছে ফিরে গিয়েছেন নীতীশ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+