মুকুল সিবিআই জেরার মুখোমুখি মহালয়ার দিন, মির্জার সঙ্গে মুখোমুখি জেরা নিয়ে চর্চা
নারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত এসএমএইচ মির্জাকে গ্রেফতারের পরই বিজেপি নেতা মুকুল রায়কে তলব করেছিল সিবিআই। শুক্রবার সেই হাজিরা এড়ালেও, শনিবার মহালয়ার দিন মুকুল রায় হাজিরা দেন।
নারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত এসএমএইচ মির্জাকে গ্রেফতারের পরই বিজেপি নেতা মুকুল রায়কে তলব করেছিল সিবিআই। শুক্রবার সেই হাজিরা এড়ালেও। শনিবার মহালয়ার দিন মুকুল রায় হাজিরা দেন। সূত্রের খবর, তাঁকে মির্জার সঙ্গে বসিয়ে জেরা করা হচ্ছে। সিবিআই চাইছিল নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলসের সঙ্গে বসিয়েও জেরা করতে।

নারদকাণ্ডে মুকুল রায়কে শুক্রবার হাজিরার নোটিশ পাঠিয়ছিল সিবিআই। তিনি হাজিরা এড়িয়ে যান। শনিবার তাঁকে ফের তলব করে সিবিআই। সেইমতোই তাঁর হাজিরার পর জেরা শুরু হয়। মুকুল ঘনিষ্ঠ আইপিএস অফিসার মির্জার সঙ্গে বসিয়ে তাঁকে জেরা করার পরিকল্পনা করে সিবিআই।
নারদকাণ্ডের সময়ে মুকুল রায় ছিলেন তৃণমূল নেতা। এখন তিনি বিজেপিতে। এহেন নেতাকে তলব করেছে সিবিআই। নারদের স্টিং অপারেশনের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে নারদকর্তাকে মির্জার কাছে পাঠাচ্ছেন মুকুল রায়। আর সেই মির্জাকেই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করে সিবিআই।
এখন উভয়কেই জেরা করে সিবিআই কী তথ্য পায়, তার ভিত্তিতে কী পদক্ষেপ নেয় সিবিআই, তা ভবিষ্যতেই বোঝা যাবে। এদিকে মুকুল রায় জানিয়েছেন, কোনও ছবিতেই দেখা যায়নি, আমি টাকা নিচ্ছি। বা আমাকে কেউ টাকা দিচ্ছে। ওরা আমার কাছে ব্যবসার জন্য এসেছিল। আমি মির্জার সঙ্গে দেখা করতে বলি, কিন্তু কোনও লেনদেনের কথা বলিনি।
সিবিআই দফতরে মুকুল রায় বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতা করতে, আর আামি চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে। যতদিন ডাকবে, যতবার ডাকবে সিবিআই, আমি হাজিরা দিতে প্রস্তুত। সমস্তরকম সহযোগিতা করব আমি।












Click it and Unblock the Notifications