অবশেষে ছাড়া পেলেন রাজীব, তবে সুদীপ্ত সেনকে ফের জেরার ভাবনাও রয়েছে সিবিআইয়ের

সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় এখনই ছাড়া পাচ্ছেন না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।

সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ জেরা পর্ব কাটিয়ে ফিরে এলেও ছাড়া পাননি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। এই নিয়ে পাঁচদিন পরপর জেরার পরে অবশেষে তাঁকে ছাড়ল সিবিআই। এদিন একটানা তিন ঘণ্টা জেরা চলেছে তাঁর।

অবশেষে ছাড়া পেলেন রাজীব, তবে সুদীপ্ত সেনকে ফের জেরার ভাবনাও রয়েছে সিবিআইয়ের

কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি জেরার পর আলাদা করেও রাজীব কুমারকে জেরা করা হয়েছে। বেশ কিছু প্রশ্নে অসঙ্গতি লক্ষ্য করায় বারবার তাঁকে জেরা করে সূত্র উদ্ধারের চেষ্টা হয়েছে।

কলকাতায় ফিরে কুণাল ঘোষ বিস্ফোরক সমস্ত অভিযোগ করেছেন। রাজীব কুমারকে প্রভাবশালী আখ্যা দিয়ে সিবিআই এর কাছে আবেদন করেছেন যাতে তাঁকে ছাড়া না হয়। যাতে তিনি তদন্তে প্রভাব ফেলতে না পারেন।

সিবিআই সূত্রে খবর, সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনকে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। সেজন্য সুপ্রিম কোর্টে আবেদনও জানানো হতে পারে। তারপরে সুদীপ্ত সেনকে জেরার ভাবনাও রয়েছে।

সুদীপ্ত সেন নানা সময়ে তদন্ত নিয়ে নানা মন্তব্য করেছেন। সারদা তদন্তে রাজ্যের হয়ে অনেকটা সময় এই রাজীব কুমার মুখ্য দায়িত্বে ছিলেন। তাই সারদা কর্ণধারকে ফের জেরার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+