Arvind Kejriwal: ED-র পর এবার CBI-র হাতে গ্রেফতার কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে প্রত্যাহার জামিনের আর্জি

ফের গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। আবগারি দুর্নীিত মামলায় এর আগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তিহাড় জেলে ছিলেন বন্দি। গতকাল সেখানেই তাঁকে জেরা করে সিবিআই। বুধবারেও চলছিল জেরা। তারপরে আনুষ্ঠানিকভাবে সিিবআই কেজরিওয়ালকে জেরা করে।

এবার ইডি এবং সিবিআই দুই জায়গায় কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা রয়েছে। সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন কেজরিওয়াল। সিবিআইয়ের গ্রেফতারির পরে সেই আর্জি প্রত্যাহার করে নিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আবগারি দুর্নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট কেজরিওয়ালকে ১ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিল।

Arvind Kejriwal

কিন্তু ইডি রাউস অ্যাভিনিউ কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আর্জি জানায়। দিল্লি হাইকোর্ট জামিনের আর্জিতে স্থগিতাদেশ জারি করে। তারপরেই সিবিআই তিহাড় জেলে গিয়ে কেজরিওয়ালকে জেরা শুরু করেছিল। এবং বুধবার তাঁকে গ্রেফতার দেখানো হয়।

রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচালক অমিতাভ রাওয়াতের কাছ থেকে অনুমতি পাওয়ার পরেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। কারন ইডি হেফাজতে ছিলেন কেজরিওয়াল। ইডির হেফাজত থেকে সিবিআিকে নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। কেজরিওয়ালকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে সিবিআই। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে বিস্ফোরক অভিযোগ করেছে ইডি।

তদন্তকারীরা আদালতে কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে জানিয়েছিল আবগারী দুর্নীতির কিংপিন কেজরিওয়াল। তাঁদের কাছে তার প্রমাণ রয়েছে। দিল্লির মদ ব্যবসায়ীদের কাছ থেকে লাইসেন্স দেওয়ার পরিবর্তে কোটি কোটি টাকা তুলেছে কেজরিওয়াল এবং তার দল। ১০০ কোটি টাকা দুর্নীতি করেছেন কেজরিওয়াল। সেই টাকা গোয়া বিধানসভা নির্বাচনে হাওয়ালার মাধ্যমে খাটানো হয়েছে বলে দাবি করেছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+