বন্ধ হওয়া বোফোর্স মামলা ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই
বোফোর্স মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। ১২ বছর আগে বোফোর্স মামলা বন্ধ করার যে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট , তাকে চ্যালেঞ্জ জানিয়েই এই পদক্ষেপ নিয়েছে সিবিআই।
বোফোর্স মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। ১২ বছর আগে বোফোর্স মামলা বন্ধ করার যে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট , তাকে চ্যালেঞ্জ জানিয়েই এই পদক্ষেপ নিয়েছে সিবিআই। ২০০৫ সালে বন্ধ হওয়া সেই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত মামলা বন্ধ করার আদেশ দেয় দিল্লি হাইকোর্ট।

রাজনৈতিকভাবে সংবেদনশীল এই মামলায় ৬৪ কোটি টাকার তছরূপের অভিযোগ ছিল। কিন্তু হাইকোর্ট এই মামলা বন্ধের নির্দেশে সমস্ত রকমের অভিযোগ থেকে মুক্ত হন ইওরোপে অবস্থিত ব্যবসায়ী হিন্দুজা ভাইরাও। এদিকে, সিবিআই সূত্রে খবর তাদের কাছে এই মামলা আবারও চালু করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে।
জানা গিয়েছে , অ্যাটর্নি জেনারেল তে তে বেণুগোপাল সিবিআই-কে মৌখিকভাবে এই মামলা আবারও চালু করার অনুমতি দিয়েছেন। তবে এর আগে এসএলপি ফাইল করার থেকে এই সরকারী তদন্তকারী সংস্থাকে রোখা হয়েছিল। এবার এই রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক এই মামলায় কোথায় গিয়ে বা কতদূর গিয়ে থামে , সেদিকেই নজর থাকবে দেশের জাতীয় রাজনীতির।












Click it and Unblock the Notifications