রবিবারই শিলংয়ে রাজীব কুমারকে জেরা করবে সিবিআই! কোন ইঙ্গিত কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগামী রবিবারই জেরা করতে পারে সিবিআই।

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগামী রবিবারই জেরা করতে পারে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার আগে বৃহস্পতিবার ফের একবার জেরায় সহযোগিতার জন্য রাজীব কুমারকে চিঠি দিতে চলেছে সিবিআই।

রবিবারই শিলংয়ে রাজীব কুমারকে জেরা করবে সিবিআই

এর আগে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে রাজীব কুমার জানিয়েছিলেন, তিনি শিলংয়ে গিয়ে সিবিআই এর তদন্তে সহযোগিতা করতে পারেন। আদালতেও নিরপেক্ষ স্থানে জেরার কথা জানানো হয়েছিল। সেইমতো শিলংয়ের নাম ঠিক হয়।

সিবিআই এর তরফে রাজীব কুমারের অনুরোধকে মান্যতা দেয়নি। তবে তিনি শুক্রবার শিলং পৌঁছলে শনিবার সিবিআই সেখানে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। সেরকম হলে রবিবার রাজীব কুমারকে জেরা করতে পারে সিবিআই।

তার আগে বৃহস্পতিবার সিবিআই নিজেদের মধ্যে বৈঠকে বসবে। রাজীব কুমারকে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তার রূপরেখা সেই বৈঠকে ঠিক হতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+