এককালের স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমকে পড়তে হতে পারে 'লাই ডিটেক্টর'এর সামনে! বাড়ছে সংকট

পি চিদাম্বরমের সংকট আরও ঘনীভূত

আইএনএক্স মিডিয়া কাণ্ডে ক্রমেই ঘনীভূত হচ্ছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সংকট। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, সিবিআইয়ের তদন্তকারীদের বিন্দুমাত্র তদন্তে সহযোগিতা করছেন না কংগ্রেসের এই দাপুটে নেতা। আর এজন্য সিবিআই আবার আদালতের দ্বারস্থ হয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে চিদাম্বরমের বিরুদ্ধে।

সিবিআই কোন পদক্ষেপের দিকে!

সিবিআই কোন পদক্ষেপের দিকে!

সিবিআই সূত্রের খবর এবার প্রাক্তন অর্থমন্ত্রীর থেকে যাবতীয় তথ্য পেতে 'লাই ডিটেক্টর' এর সাহায্য নিতে চলেছে সিবিআই। সিবিআই কর্তারা এই অনুমতি পেতে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে খবর।

চিদাম্বরমের পরিবারের দাবি

চিদাম্বরমের পরিবারের দাবি

একদিকে যখন আইএনএক্স মিডিয়া আর্থিক তছরুপকাণ্ডে ৩০৫ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে চিদাম্বরমের বিরুদ্ধে , তখন তাঁর পরিবারের দাবি, সাতবারের সাংসদ তথা কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী চিদাম্বরমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বিজেপির মোদী সরকার। চিদাম্বরম পুত্র কার্তীর দাবি, গত ৫০ বছর ধরে মানুষ চেনেন চিদাম্বরমকে। চিদাম্বরম পরিবারের সকলেই করদাতা, এমন প্রেক্ষাপটে মোদী সরকার প্রমাণ দেখাক যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে জানাননি চিদাম্বরম।

 চিদাম্বরম ও তদন্তকারীদের অভিযোগ

চিদাম্বরম ও তদন্তকারীদের অভিযোগ

প্রাক্তন অর্থমন্ত্রী তথা এককালের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে অবৈধভাবে এফআইপিবি আর্থিক ফান্ড এর অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে। দেশের অর্থমন্ত্রী থাকাকালীন তিনি নিজের ক্ষমতাবলে এমন অবৈধ কাজ করেছেন বলে অভিযোগ। ঘটনা নিয়ে তদন্তে নেমেছে সিবিআই ও ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+