জেলের পশু খামারে দিন কাটাতে হবে লালুকে, এমনই প্রস্তাব বিশেষ সিবিআই আদালতের
পশুখাদ্য মামলায় লালুপ্রসাদ যাদব-সহ ১৬ অভিযুক্তকেই সংশোধনাগারে মুক্ত অবস্থায় রাখতে হবে। স্পেশাল সিবিআই আদালতের বিচারক শিবপাল সিং এমনটাই নির্দেশ দিয়েছেন। সংশোধনাগারে তাঁদেরকে গরু পালন করতেও দেখা যাবে।
পশুখাদ্য মামলায় লালুপ্রসাদ যাদব-সহ ১৬ অভিযুক্তকেই সংশোধনাগারে মুক্ত অবস্থায় রাখতে হবে। স্পেশাল সিবিআই আদালতের বিচারক শিবপাল সিং এমনটাই নির্দেশ দিয়েছেন। সংশোধনাগারে তাঁদেরকে গরুপালন করতেও দেখা যাবে।

সূত্রের খবর অনুযায়ী, ভিডিও কনফেরেন্সে নির্দেশ দিতে গিয়ে বিচারক জানিয়েছেন, অভিযুক্তদের পশু খাদ্য এবং পশুর ওষুধ সম্পর্কে ভাল জ্ঞান থাকায় সংশোধনাগারে গরুপালনের দায়িত্ব দেওয়া হচ্ছে।
এক অভিযুক্ত বিচারককে তাঁর সংশোধনাগারে থাকার সময় কমিয়ে ছয় মাস করার আবেদন জানানোর পরেই বিচারক এই নির্দেশ দেন।
৬ জানুয়ারি বিশেষ সিবিআই আদালতের বিচারক লালু যাদবকে সাড়ে তিন বছরের জেলের সাজার সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানাও করেন। পশু খাদ্যের নাম করে দেওঘর ট্রেজারি থেকে ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে ৮৯ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছিল লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী, ওপরের কাজের জন্য রাঁচির বিরসা মুন্ডা জেলে থাকা লালু প্রসাদের কাজের জন্য প্রতিদিনের মজুরি ধার্য করা হয়েছে ৯৩ টাকা।
ইতিমধ্যেই লালুপ্রসাদ যাদব হিন্দিতে টুইটারে খোলা চিঠিতে লিখেছেন, তিনি শাস্তিতে ভয় পাননি। বরং দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণির সামাজিক অধিকার নিয়ে কখনও তিনি রাজনৈতিক সমঝোতা করতে চান না। একইসঙ্গে বিজেপি ও আরএসএসকে কড়া আক্রমণ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications