চিদাম্বরমের বিরুদ্ধে এবার চার্জশিট দেবে সিবিআই! আইএনএক্স মামলায় ফাঁপরে কংগ্রেস
আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমোদন দিল কেন্দ্র। সিবিআই কেন্দ্র থেকে অনুমোদন পাওয়ার পর চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করবে
আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমোদন দিল কেন্দ্র। সিবিআই কেন্দ্র থেকে অনুমোদন পাওয়ার পর চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে চলেছে। শীঘ্রই আদালতের তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হতে পারে। এর আগে চিদাম্বরমকে আইএনএক্স মিডিয়া মামলায় জরুরি সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।

এয়ারসেল-ম্যাক্সিসের মধ্যে ৩৫০০ কোটি টাকার চুক্তি ও আইএনএক্স মিডিয়া মামলায় ৩০৫ কোটি টাকার নয়ছয়-কাণ্ডে নাম জড়ায় কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। উল্লেখ্য, এই মামলায় অন্যতম অভিযুক্ত তাঁর পুত্র কার্তি চিদাম্বরমও। ইউপিএ ওয়ান সরকারের আমলে এই ঘটনাটি ঘটে। তখন চিদাম্বরম ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দুটি ক্ষেত্রেই ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের মাধ্যমে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে চিদম্বরম-পুত্রের বিরুদ্ধে। সিবিআই ২০১৭ সালের ১৫ মে এইআইআর দায়ের করে। এই ঘটনায় পরে নাম জড়িয়ে যায় প্রাক্তন অর্থমন্ত্রীরও।
কেন্দ্রের আইন মন্ত্রনালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা শুরু করতে কোন বাধা নেই। কেন্দ্রের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন তিনি এই মামলায় সরাসরি অভিযুক্ত ছিলেন না। এখন চার্জশিটেও তাঁর নাম থাকতে পারে।
সিবিআই এই মামলায় এফআইআর করেছিল কার্তি চিদাম্বরম, তাঁর কোম্পানি চেস ম্যানেজমেন্ট সার্ভিসেস, পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রানী মুখোপাধ্যায়, আইএনএক্স মিডিয়া, অ্যাডভান্টেজ স্ট্রাটেজিক কনসাল্টিং সার্ভিসেস ও তার পরিচালক পদ্মা বিশ্বনাথনের বিরুদ্ধে। সিবিআই ও ইডি উভয়েই তদন্ত শুরু করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications