CBI Investigation on Train Accident:ট্রেন দুর্ঘটনায় বাংলার ২ জায়গায় তল্লাশি! 'নিখোঁজ' ইঞ্জিনিয়ারের বাড়ি সিল
ওড়িশার বাহানাগায় ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের তিন জায়গায় সিবিআই তল্লাশি ( CBI Investigation on Train Accident)। পাশাপাশি বালাসোর সোরো সেকশন সিগন্যাল জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই মাসের শুরুতে হওয়া এই দুর্ঘটনায় ২৯৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু হয়েছে এসএসকেএম হাসপাতালে, সোমবার।
রেলের জুনিয়র ইঞ্জিনিয়রের বাড়ির হুগলির ডানকুনিতে। বালাসোরে একটি বাড়ি ভাড়া করে তিনি থাকতেন। তাঁকে তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদও করেছে। এই মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে নিখোঁজ বলে জানা গিয়েছে। অন্য একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে, রেলের ওই ইঞ্জিনিয়ার রয়েছেন অজ্ঞাত স্থানে। তাঁর বিরুদ্ধে এর আগে রেলের খাতায় কোনও অভিযোগও নেই।

রেল দুর্ঘটনার তদন্ত হাতে নেওয়ার পরেই সিবিআই অজ্ঞান জায়গায় গিয়ে ওই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করে। সোমবার সিবিআই ফের বালাসোরে যায়। এবং ইঞ্জিনিয়ারের ভাড়া বাড়ি সিল করে দেয়। সেই সময় ওই ইঞ্জিনিয়ার বাড়িতে ছিলেন না। তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের হুগলি ও পশ্চিম মেদিনীপুরে তল্লাশি চালিয়েছে সিবিআই ( Cbi Investigation on Train Accident)।
রেলের একজন জুনিয়র সিগন্যাল ইঞ্জিনিয়ার ট্রেন চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সংকেতের পাশাপাশি ট্র্যাক সার্কিট, পয়েন্ট মেশিন, ইন্টারলকিং সিস্টেম-সহ সিগন্যালিং সরঞ্জামগুলির ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণের কাজের তদারকিও তিনি করে থাকেন।

রেল বোর্ডের সিদ্ধান্তের পরে ৬ জুন বালাসোরের ট্রেন দুর্ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই ( Cbi Investigation on Train Accident)। এফআইআরও দায়ের করে তারা। ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে কারচুপির অভিযোগ ওঠে। রেলকর্মীদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। লগ বুক, রিলে প্যানেল এবং অন্য সরঞ্জাম বাজেয়াপ্ত করে স্টেশনও সিল করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications