Arvind Kejriwal:বাড়ি সংস্কারেও কেলেঙ্কারি! কেজরিওয়ালের বিরুদ্ধে সিবিআই তদন্ত
Arvind Kejriwalঃ অস্বস্তি বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। মুখ্যমন্ত্রীর বাসভবনের সংস্কার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই। এমনটাই সূত্রে জানা গিয়েছে। আর তা সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আম আদমি পার্টিকে ভয় পাচ্ছে বিজেপি। আর তাই আপকে শেষ করতে চাইছে।
আর তা করতে সম্পূর্ণ শক্তিকে কাজে লাগিয়ে দিয়েছে বলে দাবি আপের। তবে কিছুই পাওয়া যাবে না বলে দাবি করা হয়েছে দলের তরফে। মুখ্যমন্ত্রীর বাড়ির সংস্কার করা হয়েছে। আর তা করতে কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ। আর এরপরেই অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

যদিও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর মে মাসে সিবিআইকে চিঠি লিখে তদন্তের দাবি জানিয়েছিলেন। আর সেই অভিযোগের পরেই এহেন তদন্তের নির্দেশ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, করোনার সময় অর্থাৎ গত ১লা সেপ্টেম্বর, ২০২০ সাল থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কেজরিওয়াল তাঁর বাড়ি এবং অফিসের সংস্কারে ৪৫ কোটি টাকা খরচ করেছিলেন।
বাড়ির জন্য কেনা আটটি নতুন পর্দার মধ্যে একটির দাম ৭.৯৪ লাখ টাকারও বেশি। সবথেকে সস্তার পর্দার দাম ৩.৫৭ লাখ টাকা বলে দাবি বিজেপি নেতা সম্বিত পাত্রের। ১.১৫ কোটি টাকারও বেশি মূল্যের মার্বেল ভিয়েতনাম থেকে আনা হয়েছে বলেও অভিযোগ তাঁর।
যদিও আপের তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করতে সমস্ত তদন্তকারী সংস্থাকে ময়দানে নামিয়ে দিয়েছে মোদী সরকার। কিন্তু দিল্লির মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ কেজরিওয়ালের সঙ্গে আছে বলেই বিবৃতি দিয়ে জানিয়েছে আপ। তাঁদের দাবি, কেজরিওয়ালের বিরুদ্ধে ৫০ টিরও বেশি কেস দায়ের হয়েছে। একাধিক তদন্ত করা হয়েছে। কিন্তু কিছুই পাওয়া যায়নি।
এবারও তদন্তে কিছুই আসবে না বলেও দাবি আপের। তবে তদন্ত হলেই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে বিজেপির তরফে। উল্লেখ্য, আবগারি মামলায় ইতিমধ্যে সিবিআই দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সহ আরও বেশ কয়েকজন আপনেতাকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications