রাজীব কুমারের খোঁজে নবান্নে সিবিআই! ডিজির অফিসে ধরানো হল ২ টি চিঠি
রাজীব কুমারকে নিয়ে তৎপরতা সিবিআই-এর অন্দরমহলে। যা এদিন বেরিয়ে এল প্রকাশ্যে। এদিন বিকেলে চারটি চিঠি নিয়ে নবান্নের দরজায় পৌঁছে যান ৩ সিবিআই আধিকারিক।
রাজীব কুমারকে নিয়ে তৎপরতা সিবিআই-এর অন্দরমহলে। যা এদিন বেরিয়ে এল প্রকাশ্যে। এদিন বিকেলে চারটি চিঠি নিয়ে নবান্নের দরজায় পৌঁছে যান ৩ সিবিআই আধিকারিক। ছুটির দিন হওয়ায় প্রথমে চিঠি নিতে অস্বীকার করা হয় বলে সূত্রের খবর। ১৫ মিনিট অপেক্ষার পর নবান্নে ঢোকেন ৩ সিবিআই আধিকারিক।

খোঁজ নেই রাজীব কুমারের
রাজীব কুমারের আইনজীবী মেল করে জানাচ্ছেন, তিনি ছুটিতে রয়েছেন। কিন্তু কোথায় রয়েছেন তা জানতে পারছে না সিবিআই। রাজীব কুমারের মোবাইলে যেমন তাঁকে পাওয়া যায়নি, যোগাযোগ
করা যায়নি রাজীব কুমারের দেহরক্ষীর মোবাইলেও। এইধরনের আধিকারিকরা ছুটি নিলে তাঁদের জানাতে হয় কোথায় যাচ্ছেন। সূত্রের খবর অনুযায়ী, তাই চিঠি দিয়ে সিবিআই জানতে চেয়েছে রাজীব কুমার কোথায় আছেন।

অবস্থান জানতে নবান্নে সিবিআই
রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করতেই এদিন তৎপরতা শুরু হয়। রবিবার বিকেলে নবান্নে পৌঁছে যান সিবিআই-এর তিন আধিকারিক। চারটি চিঠি ছিল তাদের হাতে। ১৫ মিনিট অপেক্ষার পর তারা
ভিতরে ঢোকেন। বেরিয়ে আসার পর জানান ডিজির অফিস দুটি চিঠি গ্রহণ করেছে।

সোমবার ফের নবান্নে যাবে সিবিআই
রবিবার অফিস ছুটি থাকায় মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের অফিস সিবিআই-এর দুটি চিঠি গ্রহণ করতে পারেনি। ওই দুটি চিঠি দিতে তারা ফের সোমবার নবান্নে যাবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications