মণিপুর হিংসার নেপথ্যে ষড়যন্ত্র! তদন্তের তাগিদে ৬টি এফআইআরকে বেছে নিল সিবিআই
মণিপুর হিংসার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে সিবিআই। আর তার তদন্ত করতে ৬টি এফআইআর বেছে নিলেন সিবিআই আধিকারিকরা। তার মধ্যে জাতিগত হিংসা পূর্ব পরিকল্পিত ছিল কি না, তা নিশ্চিত করা জন্য একটি সাধারণ ষড়যন্ত্রের মামলা রয়েছে।
সিবিআই মণিপুর হিংসায় ষড়যন্ত্রের তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। গত মাসের গোড়ার দিকে উত্তর-পূর্ব রাজ্যের কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে যে হিংসার শুরু হয়েছিল, তাতে ১০০ জনেরও বেশি প্রাণ গেছে এবং ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত।

মণিপুরের হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সিবিআই ছয়টি মামলা বেছে নিয়েছে। তার মধ্যে জাতিগত হিংসা পূর্ব পরিকল্পিত ছিল কিনা তা নিশ্চিত করার জন্য একটি সাধারণ মামলাও রয়েছে। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন একজন ডিআইজি পদমর্যাদার অফিসার।
মণিপুর হিংসা শুরু হওয়ার পর থেকে রাজ্যে ৩৭০০টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে। সবথেকে বেশিসংখ্যক মামলা দায়ের করা হয়েছে ইম্ফল পশ্চিম জেলায়। তারপর কাংপোকপি এবং বিষ্ণুপুরে বেশি এফআইআর দায়ের হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে মণিপুর সফর করেন। তারপরই সিবিআইকে তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত হয়।

গত ৩ মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে আয়োজিত হয় 'উপজাতি সংহতি মার্চ'। তারপরই মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ে। এই পদযাত্রাটি ছিল মেইতি সম্প্রদায়ের তফসিলি উপজাতি বা এসটি মর্যাদার দাবিতে। আন্দোলনের পর থেকেই জাতিদাঙ্গা বাধে। বহু মানুষের প্রাণ যায়, বহু মানুষ ভিটেমাটি হারিয়ে ফেলেন।
এই ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি হিংসার ঘটনাগুলির তদন্তের জন্য কেন্দ্র তিন সদস্যের তদন্ত কমিশনও গঠন করেছে। গৌহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অজয় লাম্বার নেতৃত্বে এই কমিশন হিংসার কারণ, কর্তব্যে অবহেলা ও হিংসার প্রতিরোধ ও মোকাবিলায় প্রশাসনিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই সম্পর্কে অনুসন্ধান করবে।

কমিশনকে ছ'মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের জন্য ১০১.৭৫ কোটির একটি পুনর্বাসন প্যাকেজও অনুমোদন করেছে। শান্তি ফিরিয়ে আনতে রাজ্যে প্রায় ১০ হাজার সেনা ও আসাম রাইফেলস কর্মী মোতায়েন করা হয়েছে।
এদিকে সিবিআই তদন্তে নেমে এর পিছনে কী ধরনের ষড়যন্ত্র রয়েছে, কারা এই ষড়যন্ত্রের মূলে, তা বের করতে চাইছে। যে জাতিদাঙ্গা লেগেছে, তা প্রশমিত করতে ষড়যন্ত্রকারীদের অনুসন্ধানেই জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications