Neet Paper Leak Case: নিটের প্রশ্নফাঁস-কাণ্ডে চার্জশিট দিল সিবিআই! জানেন কাদের নাম আছে
Neet Paper Leak Case: নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। ১৩ জনের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। গত কয়েক মাস আগে ফাঁস হয় নিটের প্রশ্নপত্র। ঘটনা ঘিরে একেবারে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে দাবি তোলে বিরোধীরা।
প্রশ্নের মুখে পড়ে মোদী সরকার। মামলার তদন্ত (Neet Paper Leak Case) শুরু করে সিবিআই। কার্যত তদন্তের কয়েকদিনের মাথাতেই প্রথম চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। আজ বৃহস্পতিবার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। যেখানে ১৩ জন অভিযুক্তের নাম রয়েছে।

নাম রয়েছে নীতিশ কুমার, অমিত আনন্দ, জিতেন্দ্র, রাঘবেন্দু, আশুতোষ কুমার, রোশন কুমার, মনীশ প্রকাশ, অবধেশ কুমার, অখিলেশ কুমার, অনুরাগ যাদবের। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের মতো একাধিক ধারায়।
চার্জশিটে কেন্দ্রীয় এই তদন্তকারীর সংস্থার দাবি, এই ১৩ জন অভিযুক্ত প্রশ্নফাঁস (Neet Paper Leak Case) সহ একাধিক অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত। শুধু তাই নয়, কীভাবে প্রশ্নফাঁস হয়েছে। এবং মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে সবটাই উল্লেখ রয়েছে চার্জশিটে। বলে রাখা প্রয়োজন, পাটনার শাস্ত্রী নগর থানায় গত পাঁচ তারিখ একটি মামলা রুজু হয়। পরে ২৩ জুন সেই মামলা সিবিআইকে দেওয়া হয়। তদন্তে নেমে দেশের একাধিক জায়গায় যান আধিকারিকরা।
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অন্তত ৫৮ টি লোকেশনে চলে তল্লাশি। এখনও পর্যন্ত এই মামলায় ৪০ জনকে গ্রেফতার করেছে সিবিআই। যার মধ্যে ১৫ জনকে বিহার পুলিশ গ্রেফতার করে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে একেবারে মাটি কামড়ে পড়েছিল সিবিআই।
শুধু তাই নয়, উন্নত ফরেনসিক রণকৌশল। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিভিন্ন সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়েছেন আধিকারিকরা। এখানেই অভিযুক্তদের ধরতে টাওয়ার লোকেশনের সাহায্য নিতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কার্যত একেবারে হাই প্রোফাইল মামলার তদন্তে উন্নত প্রযুক্তিই ভরসা ছিল আধিকারিকদের।












Click it and Unblock the Notifications