অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলায় চার্জশিট পেশ, নাম প্রাক্তন বায়ুসেনা প্রধানের

৩৬০০ কোটি টাকার অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলায় শুক্রবার চার্জশিট জমা দিল সিবিআই, চার্জশিটে বায়ুসেনার প্রাক্তন প্রধান এস পি ত্যাগী সহ মোট ১০ জনের নাম রয়েছে

৩৬০০ কোটি টাকার অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলায় শুক্রবার চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে বায়ুসেনার প্রাক্তন প্রধান এস পি ত্যাগী সহ মোট ১০ জনের নাম রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলায় চার্জশিট পেশ, নাম প্রাক্তন বায়ুসেনা প্রধানের

এসপি ত্যাগী ছাড়াও চার্জশিটে যাদের নাম রয়েছে, তারা হলেন, এস পি ত্যাগীর ভাই সঞ্জীব ওরফে জুলি,আইনজীবী গৌতম খৈতান ও মাইকেল জেমস নামে এক ব্রোকার। তিনজনকেই গত বছর ডিসেম্বর মাসে গ্রেফতার করা হয়। যদিও এখন তিনজনেই জামিনে মুক্ত। এদিন বিশেষ সিবিআই আদালতের বিচারক অরবিন্দ কুমারের কাছে এই ৩০ হাজার পাতার চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে দশজনের বিরুদ্ধেই প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

ইউপিএ আমলে ভিভিআইপিদের জন্য ১২টি অগুস্তা ওয়েস্টল্যান্ড এ ডাব্লু- ১০১ হেলিকপ্টার কেনা নিয়ে ইতালির সংস্থার সঙ্গে চুক্তি হয় । কিন্তু ২০১৩ সালে অগুস্তা ওয়েস্টল্যান্ডের সংস্থা ফিনমেকানিকারর সিইও গ্রেফতার হওয়ার পরের দিনই ওই চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলায় চার্জশিট পেশ, নাম প্রাক্তন বায়ুসেনা প্রধানের

তদন্তে উঠে আসে, ২০০২ সালে প্রথমবার এনডিএ আমলে এই চুক্তি বাতিল করা হয়। কারণ এই হেলিকপ্টারগুলি ৬০০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম নয়। কিন্তু ২০০৫ সালে সেই পুনরায় সেই চুক্তি হয়, এবং তখন চুক্তিতে পরিবর্তন করে আগের ৬০০০ মিটার কমিয়ে ৪৫০০ মিটার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+