মোদীর পর আরপি! এবার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা, মামলা সিবিআইয়ের

ফের ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় তোলপাড় হল দেশ। এবার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আরপি ইনফো সিস্টেমের বিরুদ্ধে।

ফের ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় তোলপাড় হল দেশ। এবার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আরপি ইনফো সিস্টেমের বিরুদ্ধে। সিবিআই এই কোম্পানির নামে ও এই কোম্পানির ডিরেক্টরদের নামে মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। তবে এখনও এই ব্যাঙ্ক জালিয়াতি-কাণ্ডে কাউকে গ্রেফতার করা হয়নি।

মোদীর পর আরপি! এবার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা, মামলা সিবিআইয়ের

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পরই একের পর এক ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটে চলেছে দেশে। নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির ব্যাঙ্ক জালিয়াতি পুরো দেশকেই নাড়িয়ে দিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বিজনেস টাইফুন নীরব মোদী এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই দেশছাড়া। মেহুল চোকসির পাত্তা পায়নি সিবিআই।

বিজয় মালিয়ার পথ অনুসরণ করে এই দুই বিজনেস টাইফুনও আপাতত দেশের বাইরে গা ঢাকা দিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১১ হাজার কোটি টাকার জালিয়াতির পর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের ১০৯ কোটি টাকার জালিয়াতিও সামনে আসে। এই ঘটনায় আবার জড়িয়ে যায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের জামাইয়ের নাম। এই ঘটনায় অভিযুক্ত গুরপাল সিং-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

এই দুই ঘটনায় আলোড়ন ওঠার পরই আবারও এক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠল। আর এই অভিযোগের পিছনেও রয়েছে বড় ব্যাবসায়ীর হাত। আরপি ইনফো সিস্টেমের মতো বড় কোম্পানিও ৫১৫.১৫ কোটি টাকা ঋণখেলাপি করেছে বলে অভিযোগ। সিবিআই এই মর্মে একটি মামলা দায়ের করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+