K D Singh: যোগীর রাজ্যে প্রতারণা, তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

K D Singh: তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংয়ের (K D Singh) বিরুদ্ধে নতুন করে মামলা করল সিবিআই। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে বাজার থেকে টাকা তোলার অভিযোগ ছিল তাঁর সংস্থা অ্যালকেমিস্টের (Alchemist) বিরুদ্ধে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার পর্যন্ত হতে হয় কেডি সিংকে।

ফের নতুন করে অভিযোগ প্রাক্তন সাংসদের (K D Singh) বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভাদোহিতে (Bhadohi) প্রতারণার অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগে কেডি সিং সহ সাতজনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

K D Singh

তৃণমূলের প্রাক্তন সাংসদের দুই সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড (Alchemist Infra Realty Limited) এবং অ্যালেকেমিস্ট টাউনশিপ লিমিটেড (Alchemist Township Limited), এই দুই সংস্থার বিভিন্ন স্কিমে সে রাজ্যের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ।

আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল সিবিআই। জানা যাচ্ছে, বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেই খবর। একই সঙ্গে ওই দুই সংস্থার ভুমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে । যা রীতিমত অস্বস্তির কারণ শাসকদলের কাছে। যদিও এই বিষয়ে যা বলার সিবিআই কিংবা উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন বলতে পারবে বলে দাবি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কেডি সিংয়ের গোটা দেশজুড়ে ব্যবসা আছে বলে শুনেছিলাম। এখানে তৃণমূলের কিছু বলার নেই।

অন্যদিকে এই প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, এই কেডি সিংয়ের বিরুদ্ধে একটা সময় মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। তাঁর টাকায় তৃণমূল কীভাবে লাভবান হয়েছিলেন তা নিয়ে সোচ্চার হয়েছিলে। তাঁর বিরুদ্ধে মামলা করতে কেন এত দিন দেরি লাগল? প্রশ্ন বাম নেতার। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তদন্ত হলে কিছু বলার নেই। সারদা মামলার কি হাল তা সবাই দেখতে পাচ্ছে।

অন্যদিকে সিবিআইয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। একই সঙ্গে কড়া শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+