Oxfam ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু সিবিআইয়ের, চালানো হল তল্লাশিও
Oxfam ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। বিদেশি বিনিয়োগ সংক্রান্ত আইন ভঙ্গ করার অভিযোগ। আর এরপরেই এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দায়ের করা হয়েছে।
সিবিআইয়ের তরফে ওই বেসরকারি সংস্থার তরফে তল্লাশিও চালানো হয়েছে বুধবার। সিবিআইয়ের দায়ের করা মামলায় অভিযোগ Oxfam ইন্ডিয়া নামে ওই সংস্থা বিদেশ থেকে আসা দেড় কোটি টাকা সরাসরি তাদের সংস্থার ফান্ডে জমা নিয়েছে।

কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না নিয়ে এভাবে সংস্থার ফান্ডে টাকা নেওয়া নীতি বিরোধী বলে অভিযোগ। ২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে এসেছে ওই ফান্ড। সিবিআইয়ের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনা অভিযোগের ভিত্তিতেই তাঁরা এই তদন্ত করছেন। গত বছর জানুয়ারি মাসেই ওই সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করে দেয় কেন্দ্র।
সিবিআই আরও জানিয়েছে অফিসে তল্লাশি চলাকালীন Oxfam ইন্ডিয়া'র একাধিক ইমেল বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হবে বলেও জানা গিয়েছে। অক্সফোম ইন্ডিয়া হল আন্তজাতিক সংস্থা অক্সফেমের একটি অংশ। যারা মূলত দারিদ্র, লিঙ্গ বৈষম্য এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে।
ওই বেসরকারি সংস্থার দাবি, তারা কোনও অনৈতিক কাজ করেননি। ওই সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করার সিদ্ধান্তের বিরোধীতা করে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে Oxfam ইন্ডিয়া।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দিল্লি হাইকোর্টে Oxfam ইন্ডিয়া'র তরফে এই আর্জি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। সেই মামলাতে হাইকোর্ট কেন্দ্রকে Oxfam ইন্ডিয়া'র আবেদনে সাড়া দিতে বলেছে। অন্যদিকে শুধু Oxfam ইন্ডিয়া'ই নয়, একাধিক সংস্থা বা সামাজিক সংগঠন বিদেশি ফান্ড নেওয়ার ক্ষেত্রে আইনকে লঙ্ঘন করেছে। আর তা করার জন্যে তদন্তকারী সংস্থা নজরেও এসেছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অক্সফাম ইন্ডিয়া'র বিরুদ্ধে একাধিক অভিযোগ পায়। বিশেষ করে Foreign Contribution (Regulation) Act-এ রেজিস্টার হওয়া সত্ত্বেও বিভিন্ন সংস্থা বিদেশি অনুদান দেওয়া জারি করে রাখে এই সংস্থা। বেশ কিছু অভিযোগ পাওয়ার পরেই গিত কয়েকদিন আগে এই সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্তের অনুমোদন দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এরপরেই সিবিআইয়ের এহেন তৎপরতা।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications