কর্নাটকে কংগ্রেস সরকারের সপথ গ্রহণের দিনেই শিখ দাঙ্গার চার্জশিট CBI-র, তালিকায় হেভিওয়েট নেতার নাম
একদিকে যখন কর্নাটকে সরকার গড়ছে কংগ্রেস ঠিক তখনই আরেক হেভিওয়েট কংগ্রেস নেতার নামে চার্জশিটে দিল সিবিআই। শিখ বিরোধী দাঙ্গায় জগদীশ টাইটলারের নাম রেখেছে সিবিআই। ১৯৮৪ সালে ইন্দিরাগান্ধীর মৃত্যুর পর যে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল তাতে জড়িত ছিলেন কংগ্রেস নেতা।
১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় বল বাঙ্গাশ গুরুদ্বারে অশান্তিতে উস্কানি দিয়েছিলেন জগদীশ টাইটলার। সেকারণেই তার নাম চার্জশিটে দিয়েছে সিবিআই। শিখ বিরোধী দাঙ্গায় যে জগদীশ টাইটলারের হাত ছিল তা নিয়ে আগে থেকেই জল্পনা চলছিল। গত মাসে সিবিআই জেরা করেছিলেন জগদীশ টাইটলারকে।

সিবিআই জেরার সময় তাঁর ভয়েস পরীক্ষাও করেছিল। পল বাঙ্গেশ গুরুদ্বারে অশান্তির ঘটনাতেই তাঁর ভয়েস পরীক্ষা করা হয়েছিল। অভিযোগ শিখ বিরোধী দাঙ্গার সময় জগদীশ টাইটলারের উস্কানিতেই পল বাঙ্গাস গুরুদ্বারে হামলার ঘটনা ঘটেছিল। তাতে ৩ জন শিখ মারা গিয়েছিলেন।

প্রথম জগদীশ টাইটলারকে এই মামলায় ক্লিনচিট দিয়েছিল সিবিআই। তারপরেই আবার মামলার তদন্ত শুরু হয়। ২০১৫ সালের ৪ ডিসেম্বর পুনরায় মামলার তদন্ত শুরু করে। ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় সক্রিয় ভূমিকা থাকার অভিযোগে একটা সময় কংগ্রেস শীর্ষ নেতৃত্বও তার থেকে দূরত্ব বজায় রাখত। ২০০৫ সালে নানাবতী কমিশন নতুন করে মামলাটি শুরু করার কথা বলে।
নানাবতী কমিশনে জগদীশ টাইটলারকে শিখ বিরোধী দাঙ্গায় অন্যতম প্ররোচনা দানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৮৪-তে শিখ বিরোধী দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল টাইটলারের বিরুদ্ধে। তাঁর নেতৃত্বে জনতা হামলা চালিয়েছিল গুরুদ্বারে। উত্তর দিল্লির পল বাঙ্গাস গুরুদ্বারে হামলা চালানো হয়েছিল।












Click it and Unblock the Notifications