পার পাবেন না নাগরিকত্ব ছেড়ে, মেহুল চোকসিকে ফেরাতে এবার ওয়েস্টইন্ডিজ অভিযান

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির অন্যতম নায়ক মেহুল চোকসিকে ফেরাতে তৎপর হল কেন্দ্র। সম্প্রতি হীরে ব্যবসায়ী মেহুল চোকসি ভারতের নাগরিকত্ব ছেড়েছেন।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির অন্যতম নায়ক মেহুল চোকসিকে ফেরাতে তৎপর হল কেন্দ্র। সম্প্রতি হীরে ব্যবসায়ী মেহুল চোকসি ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। তিনি এখন অ্যান্টিগার নাগরিক। এই অবস্থায় এই অর্থনৈতিক অপরাধীকে ফেরাতে ইডি ও সিবিআইয়ের একটি দল উড়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে।

পার পাবেন না নাগরিকত্ব ছেড়ে, মেহুল চোকসিকে ফেরাতে এবার ওয়েস্টইন্ডিজ অভিযান

ব্যাঙ্কর সঙ্গে প্রতারণা করে এই মুহূর্তে দেশছাড়া মেহুল চোকসি ও তাঁর ভাগনা নীরব মোদী। মাস খানেক আগেই তাঁদের বিরপুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করেছে ইন্টারপোল। এবার ইডি-সিবিআই উড়ে যাচ্ছে ওয়েস্টইন্ডিজে। এয়ার ইন্ডিয়া বোয়িং বিমানে করে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরের কর্মকর্তারা ওয়েস্ট ইন্ডিজে অভিযান চালাবে।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক দ্বীপরাষ্ট্রের সঙ্গে নাগরিক প্রত্যার্পণ চুক্তি নেই ভারতের। সেই প্রতিকূলতাকেই হাতিয়ার করে মেহুল চোকসি তাস খেলেছেন। তিনি আগেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে রেখেছিলেন। দ্বৈত নাগরিকত্ব ছিল তাঁর। এখন ভারতের নাগরিকত্ব ছেড়ে তিনি মোক্ষম চালটা দিয়েছেন।

তবে কেন্দ্রও পিছপা হচ্ছে না, তাঁরা বিকল্প পথ বের করতে তৎপর। মোট কথা অর্থনৈতিক অপরাধী মেহুল চোকসিকে ফেরাতে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযানে নেমে পড়ল। আইনের ফাঁক গলিয়েই তাঁকে আনতে ওয়েস্ট ইন্ডিজে রওনা হচ্ছেন সিবিআই-ইডি অফিসাররা। উল্লেখ্য, মেহুল চোকসি ও নীরব মোদী ১১,৪০০ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় দেশান্তরী হয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+