উন্নাও দুর্ঘটনার চার্জশিটে কুলদীপের বিরুদ্ধে খুনের ধারা দিল না সিবিআই
উন্নাও গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেনগরের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিস। অথচ তাতে নেই কোনও খুনের অভিযোগ। কুলদীপের বিরুদ্ধে শুধুমাত্র অপরাধ মূলক সড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। অথচ উন্নাওয়ে গাড়ি দুর্ঘটনায় নির্যাতিতার দুই কাকিমার মৃত্যু হয়েছে।

অথচ সিবিআই কুলদীপ সহ নয় জনকে গ্রেফতার করেছিল খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধের ধারা দিয়েছিল। কিন্তু লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালতে যে চার্জশিট পুলিস জমা দিয়েছে তাতে খুনের কোনও ধারাই দেওয়া হয়নি।
উল্টে চার্জশিটে কুলদীপের বিরুদ্ধে লঘু ধারা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী যে ট্রাক চালকের ট্রাকের ধাক্কায় নির্যাতিতা এবং তাঁর আইনজীবী গুরুতর আহত হয়েছিল এবং নির্যাতিতার দুই কাকিমার মৃত্যু হয় তাঁর বিরুদ্ধেও খুনের ধারা দেওয়া হয়নি চার্জশিটে। ট্রাক চালকের বিরুদ্ধে অবহেলা, বেপরোয়া গাড়ি চালানোর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নির্যাতিতার পরিবার কিন্তু এই দুর্ঘটনার জন্য কুলদীপ সিংয়কেই দায়ী করেছিলেন। এমনকী খুনের চেষ্টার অভিযোগে এফআইআরও করা হয়েছিল কুলদীপের বিরুদ্ধে। কিন্তু চার্জশিটে পুরো ঘটনাটাই লঘু করে দেখানো হয়েছে বলে নির্যাতিতার পরিবারের অভিযোগ।












Click it and Unblock the Notifications