নতুন সিবিআই ডিরেক্টরের নাম ঘোষণা! কর্নাটক ক্যাডারের IPS কে বেছে নিল কেন্দ্র

নতুন সিবিআই ডিরেক্টরের নাম ঘোষণা করল কেন্দ্র। কর্নাটক ক্যাডারের ১৯৮৬ ব্যাচের আইপিএস প্রবীণ সুদকে নতুন সিবিআই ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি কর্নাটকের ডিজিপির দায়িত্বে রয়েছেন। দিল্লি আইআইটির প্রাক্তনী প্রবীণ সুদ কর্নাটকের ডিজিপি হিসেবে কাজ করছেন গত তিন বছর ধরে।

প্রবীণ সুদ বর্তমান সিবিআই ডিরেক্টর আইপিএস সুবোধ কুমার জয়সওয়ালের স্থলাভিষিক্ত হবেন। কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবীণ সুদকে দুই বছরের জন্য সিবিআই ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে। বর্তমান সিবিআই ডিরেক্টরের মেয়াদ শেষের পরেই দায়িত্ব নেবেন প্রবীণ সুদ।

প্রবীন সুদ সিবিআই ডিরেক্টর

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সিবিআই ডিরেক্টর হিসেবে প্রবীন সুদকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধান তবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং লোকসভায় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর কমিটি।

প্রকাশিত খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের ডিজিপি সুধীর স্যাক্সেনাকেও সিবিআই ডিরেক্টর পদের জন্য বিবেচনা করা হয়েছিল। তবে তাঁর নাম চূড়ান্ত আলোচনায় আসেনি বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রবীণ সুদের অবসর নেওয়ার কথা ছিল ২০২৪-এর মে মাসে। তবে সিবিআই ডিরেক্টর হিসেবে কার্যকাল দুই বছরের। তাই তিনি অন্তত ২০২৫-এর মে মাস পর্যন্ত থাকবেন।

প্রবীন সুদ সিবিআই ডিরেক্টর

অন্যদিকে প্রকাশিত খবর অনুযায়ী, লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী প্রবীণ সুদের নামের বিরুদ্ধে নোট জমা দিয়েছিলেন। কেননা তিনি সিবিআই-এর শীর্ষ পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত অফিসারদের মূল প্যানেলে ছিলেন না।

উল্লেখ করা প্রয়োজন মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার ও মহারাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের আইপিএস সুবোধ জয়সওয়াল ২০২১-এর ২৬ মে সিবিআই-এর ডিরেক্টর হিসেবে কার্যভার গ্রহণ করেন। তিনি আরকে শুক্লার স্থলাভিষিক্ত হন।

দেশের বর্তমান নিয়ম অনুযায়ী, সিবিআই-এর প্রধান নির্বাচন করেন প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি। সিবিআই ডিরেক্টরের দুবছরের নির্দিষ্ট মেয়াদ থাকে। তবে তা পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+