তদন্তে অসহযোগী চিদাম্বরমকে পাঁচ দিন হেফাজতে চাইল সিবিআই

আইএনএক্স মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পাঁচ দিনের হেফাজত চাইল সিবিআই।

আইএনএক্স মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পাঁচ দিনের হেফাজত চাইল সিবিআই। এদিন বিশেষ আদালতে চিদাম্বরমকে তোলার পরে এমনটাই আবেদন জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।

চিদাম্বরমকে পাঁচ দিন হেফাজতে চাইল সিবিআই

আদালতে সিবিআই জানিয়েছে, আইএনএক্স মিডিয়া মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে চিদাম্বরমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বেশ কিছু নথি চিদাম্বরমের সামনে পেশ করে তার সত্যতা যাচাই করতে হবে। সেজন্য তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন।

একইসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি হাইকোর্টে আগাম জামিনের খারিজের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, এখনও চার্জশিট দেওয়া বাকি এবং চিদাম্বরমকে কিছু প্রশ্ন করা বাকি রয়েছে। চিদাম্বরম কোনও সহযোগিতা করেননি। প্রশ্নের সঠিক জবাব দেননি।

চিদাম্বরমকে হেফাজত নিয়ে সঠিকভাবে জেরা করতে হবে। এমনটাই আদালতে জানিয়েছে সিবিআই। বুধবার দিনভর নাটকের পর অবশেষে রাতের দিকে চিদাম্বরমকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর থেকে তিনি রাতে হেফাজতে ছিলেন তাঁকে এদিন আদালতে পেশ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+