সোহরাবউদ্দিন এনকাউন্টার যে ভুয়ো ছিল তা স্বীকার করে নিল সিবিআই
সোহরাবউদ্দিন শেখ এনকাউন্টার মামলা যে ভুয়ো ছিল তা শুনানির শেষদিনে সওয়াল-জবাবের শেষে স্বীকার করে নিয়েছে সিবিআই।
সোহরাবউদ্দিন শেখ এনকাউন্টার মামলা যে ভুয়ো ছিল তা শুনানির শেষদিনে সওয়াল-জবাবের শেষে স্বীকার করে নিয়েছে সিবিআই। জানিয়েছে, সোহরাবউদ্দিন শেখ ও অন্যদের এনকাউন্টারে খুন হওয়ার ঘটনা ভুয়ো সংঘর্ষ ছিল।

সোহবারউদ্দিন ২০০৫ সালে রাজস্থান ও গুজরাত পুলিশের যৌথ বাহিনীর অভিযানে খুন হয়। আর তার ঘনিষ্ঠ সঙ্গী তুলসীরাম প্রজাপতি ২০০৬ সালে খুন হয়। সিবিআই দুটি এনকাউন্টারকেই ভুয়ো বলে আদালতে জানিয়েছে।
সরকারি আইনজীবী বিপি রাজু জানিয়েছেন, সিবিআই আদালতে যে তথ্যপ্রমাণ দাখিল করেছে তা থেকে বোঝা যাচ্ছে সংঘর্ষ ভুয়ো। আদালতে এটাও জানানো হয়, সেইসময়ে রাজস্থান পুলিশ দাবি করেছিল, সোহরাবউদ্দিনের লস্কর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে। বড় কোনও নেতাকে সে খুনের চক্রান্ত করেছিল।
সোহরাবউদ্দিনের এনকাউন্টারের পরে তার যা যা সামগ্রী উদ্ধার হয়েছে তাতে রক্তের দাগ ছিল। তবে যে টিকিট উদ্ধার হয়েছে সুরাট থেকে আহমেদাবাদের তাতে রক্তের দাগ ছিল না। সেটি পরে ইচ্ছে করে পকেটে ঝুকিয়ে দেওয়া হয় বলে মনে করা হচ্ছে।
হাই প্রোফাইল এই মামলায় ২০১৪-১৭ সালের মধ্যে বিজেপি সভাপতি অমিত শাহ সহ অনেককেই প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। তদন্তকারী অফিসার সন্দীপ তামগাডগের দাবি, অভিযুক্তদের কল ডেটা রেকর্ডস ঘাঁটলে আসল তথ্য উঠে আসে।
প্রসঙ্গত, ২০০৬ সালে তুলসীরাম গুজরাত পুলিশের এনকাউন্টারে মারা যায়। রাজস্থান পুলিশের দাবি, আহমেদাবাদ থেকে উদয়পুরের জেলে ফেরত আনার সময় হেফাজত থেকে তুলসীরাম পালিয়ে গিয়েছিল। তারপরই এনকাউন্টার হয়। সেই ঘটনাও ভুয়ো ছিল বলে জানা গিয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications