মণিপুরে ২ ছাত্র হত্যায় CBI জালে ৬! চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হল অসমে
মণিপুরে দুই মেইতেই ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই রবিবারে দুই নাবালক-সহ ছয়নজকে গ্রেফতার করেছে। প্রসঙ্গত জুলাই মাসে নিখোঁজ হয়ে যায় এই দুই ছাত্র। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে আটক দুই কিশোরী ছাড়াও চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা রয়েছেন। গ্রেফতারের পরে চারজনকে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে।
ইম্ফল থেকে প্রায় ৫১ কিমি দূরে চুরাচাঁদপুর থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। এখান থেকেই গত ৩ মে জাতিগত হিংসা শুরু হয়েছিল। সন্দেহভাজনকদের ধরার পরে পুলিশ বাহিনী দ্রুত তাদের নিয়ে চলে যায় বিমানবন্দরে। সেখানেই অপেক্ষা করছিল সিবিআই-এর বিশেষ দল। এরপর ইম্ফল থেকে ৫.৪৫-এর শেষ ফ্লাইটে ৪ জনকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে।

এই চারজন হল পাওমিনলুন হাওকিপ, মালসাউন হাওকিপ, লিংনিচং বাইতে এবং তিননিখোল। সূত্রের খবর লিংনিচং বাইতে খুন হওয়া এক ছাত্রের বন্ধু ছিল। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোশ্যাল মিডিয়ায় বলেছেন, দুই ছাত্র ফিজাম হেমানজিৎ এবং হিজাম লিন্থোইঙ্গাম্বির অপহরণ ও হত্যার জন্য দায়ী কয়েকজন অপরাধীকে এদিন চুরাচাঁদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, অপরাধ করে কেউ পলাতক হতে পারে, কিন্তু তারা আইনের দীর্ঘ হাত থেকে বাঁচতে পারে না। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তারা যে জঘন্য অপরাধ করেছে। তার জন্য মৃত্যুদণ্ড-সহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআই-এর এক শীর্ষ আধিকারিককে কয়েকজন সিনিয়র অফিসারের সঙ্গে মণিপুরে পাঠিয়েছিলেন। এর এদিন ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, অসম রাইফেলস এবং রাজ্য পুলিশের সহায়তায় এই মামলায় চুরাচাঁদপুর থেকে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি এজন্য এনআইএ, সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
জুলাই মাসে অপহরণের পরে ২৫ সেপ্টেম্বর দুই ছাত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই রাজ্যে আবার হিংসা ছড়িয়ে পড়ে।












Click it and Unblock the Notifications