বিজয় মাল্যর ঋণ খেলাপি মামলায় গ্রেফতার প্রাক্তন আইডিবিআই চেয়ারম্যান সহ ৮
বিজয় মাল্যর ঋণ খেলাপি মামলায় প্রাক্তন আইডিবিআই চেয়ারম্যান ও তিন আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। একইসঙ্গে কিংফিশার এয়ারলাইন্সের চারজন কর্মীকেও এদিন সোমবার গ্রেফতার করা হয়েছে।
বেঙ্গালুরু, ২৩ জানুয়ারি : বিজয় মাল্যর ঋণ খেলাপি মামলায় প্রাক্তন আইডিবিআই চেয়ারম্যান ও তিন আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। একইসঙ্গে কিংফিশার এয়ারলাইন্সের চারজন কর্মীকেও এদিন সোমবার গ্রেফতার করা হয়েছে।
এদিন বেঙ্গালুরুতে বিজয় মাল্যর ইউবি গ্রুপের অফিসে হানা দেয় সিবিআই। দিল্লি আদালতের সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়েই সিবিআইয়ের ১২জন আধিকারিক তল্লাশি অভিযান চালান।

তবে ঠিক কি কারণে এই তল্লাশি চালানো হল তা জানায়নি সিবিআই। বিজয় মাল্যর সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়েই মূলত এদিনের তল্লাশি ছিল বলে সিবিআইয়ের সূত্রে ইঙ্গিত করা হয়েছে। ইউবি গোষ্ঠীর তরফে সিবিআই হানার সত্যতা স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে। ইউবি গোষ্ঠী যে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করছে তাও স্পষ্ট করে বলা হয়েছে।
ইউবি গোষ্ঠীর প্রধান বিজয় মাল্যর বিরুদ্ধে আর্থিক তছরুক ও ঋণ খেলাপির মামলা দায়ের হয়েছে। আদালত তার অপরাধ নিয়ে কড়া বার্তা দিয়েছে। দেশে ফেরত আসার কথাও বলা হয়েছে। তবে এই মুহূর্তে দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তিনি রয়েছেন লন্ডনে। তাকে দেশে ফেরত আনার কী পরিকল্পনা করা হয় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications