করোনার চিকিৎসায় মিলছে আয়কর ছাড়, কোন কোন ক্ষেত্রে সুবিধা, রইল বিস্তারিত বিবরণ
দেশের করোনায় (covid-19) আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমলেও, এখনও দ্বিতীয় ঢেউ চলছে। সেই পরিস্থিতিতে প্রত্যক্ষ কর পর্ষদ (cbdt) আয়কর রিটার্ন (income tax return) সম্পর্কীয় বিভিন্ন সময়সীমা বাড়িয়ে দিয়েছে। সিবিডিটির তরফ
দেশের করোনায় (covid-19) আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমলেও, এখনও দ্বিতীয় ঢেউ চলছে। সেই পরিস্থিতিতে প্রত্যক্ষ কর পর্ষদ (cbdt) আয়কর রিটার্ন (income tax return) সম্পর্কীয় বিভিন্ন সময়সীমা বাড়িয়ে দিয়েছে। সিবিডিটির তরফে জানানো হয়েছে, যেসব কর্মী তাঁদের নিয়োগকর্তা, বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ছেন, তার জন্য তাঁদের কোনও কর দিতে হবে না।

আয়কর দফতরের বিবৃতি
আয়কর দফতরের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অনেক আয়করদাতা তাদের নিয়োগ কর্তার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়েছেন। এছাড়াও চিকিৎসার খরচ মেটাতে শুভানুধ্যায়ীদের সাহায্যও পেয়েছেন। তবে এই নিশ্চিত করে বলা হয়েছে, এই ধরনের অর্থে কোনও আয়কর দিতে হবে না। আরও বলা হয়েছে ২০১৯-২০২০ আর্থিক বর্ষ থেকে শুরু করে এবং তার পরের বছরগুলোতেও এই সুবিধা বলবদ থাকবে।

মৃত্যুর পরে পাওয়া টাকাতেও আয়করে ছাড়
করোনা আক্রান্ত হয়ে কোনও ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির পরিবার নিয়োগ কর্তার থেকে কোনও টাকা পেলে, তা আয়কর ছাড়ের আওতায় পড়বে। এর কোনও সীমা রাখা হয়নি। তবে বন্ধু কিংবা পরিবারের থেকে পাওয়া টাকায় কর ছাড়ের সীমা হবে ১০ লক্ষ টাকা পর্যন্ত।

শীঘ্রই আইন সংশোধন
সিবিডিটির তরফে বলা হয়েছে, করোনা আক্রান্ত করদাতাদের যে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, তা নিয়ে নির্দিষ্ট সময়ে আইন সংশোধন করা হবে। অর্থাৎ এই ছাড়ে থাকবে আইনগত স্বীকৃতি। এব্যাপারে করোনা আক্রান্ত কিংবা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়াদের পরিবারকে চিকিৎসা সম্পর্কিত সঠিক তথ্য রাখতে হবে।

স্বাগত জানিয়েছে বিভিন্ন সংস্থা
করোনা আক্রান্ত কিংবা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়াদের পরিবারকে আয়কর আইনে যেভাবে ছাড় দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার, তার প্রশংসা করা হয়েছে, বিভিন্ন সংস্থার তরফ থেকে।












Click it and Unblock the Notifications