দেখুন ভিডিও : উর্দিধারী মদ্যপের কীর্তিতে ছিঃ! ছিঃ! রব উত্তরপ্রদেশে

কানপুর, ১৪ জুলাই : আইনের রক্ষাকর্তা পুলিশ ঘুষ নেয়, নানা দুর্নীতিতে যুক্ত থাকে এটুকু সকলেই জানে। তবে মদ্যপ অবস্থায় উর্দিধারী পুলিশ রাস্তাতে শুয়ে লোক জড়ো করে, এমনটা বোধহয় জানা ছিল না কানপুরবাসীর। বাস্তবে ঠিক তেমনটাই হল। [গুজরাতের রাস্তায় রাতে পশুরাজ সিংহের পায়চারি]

একেবারে দিনের আলোয় কানপুরের রাস্তায় এএসআই পদমর্যাদার এক পুলিশ আধিকারিক মত্ত অবস্থায় টাল সামলাতে না পেরে এদিক-ওদিক টাল খেলেন। আর তা দেখে ছিঃ ছিঃ করল পথচলতি জনতা। [ঘুষ নিয়ে প্রকাশ্যে দুই পুলিশের চুলোচুলি-হাতাহাতি!]

দেখুন ভিডিও : উর্দিধারী মদ্যপের কীর্তিতে ছিঃ! ছিঃ! রব

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম রাম কুমার সিং। তিনি এতটাই নেশার ঘোরে ছিলেন যে এককদম চলতে গেলেও পড়ে যাচ্ছিলেন। তা দেখে রাস্তায় চলা কেউ একজন ভিডিও করে নিয়েছেন। [মহিলা চাকরি প্রার্থীর শারীরিক মাপজোক নিচ্ছেন পুরুষ পুলিশকর্মী]

দেখা যাচ্ছে, নেশার ঘোরে থাকা পুলিশ আধিকারিককে কেউ সাহায্যের জন্য এলেও তিনি তাদের সরিয়ে দিচ্ছেন, আবার চলতে গিয়ে পড়ে যাচ্ছেন। তা দেখে সকলে বাক্যবাণে বিদ্ধ করছে তাঁকে ও একইসঙ্গে গোটা পুলিশ বিভাগকে। এই ঘটনা সামনে আসার পরে কার্যত মুখ পুরে গিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের। [তৃতীয় শ্রেণি পাস বানালেন নিজের 'হেলিকপ্টার']

এর আগে বহুবার নানা কাণ্ডে বিতর্কের মুখে পড়েছে অখিলেশ সিং যাদবের পুলিশ। এই ঘটনাও ফের একবার তাদের মুখ পোড়াল বলেই মত ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+