বিরোধীদের সঙ্গে 'কুকুর' ,'বেড়াল'-এর তুলনা করে কী বার্তা দিলেন অমিত শাহ
বিরোধীদের সঙ্গে 'কুকুর' ,'বেড়াল'-এর তুলনা করে কী বার্তা দিলেন অমিত শাহ
সামনেই বিভিন্ন রাজ্যে ভোট। তার আগে ফের একবার কংগ্রেস সমেত বিরোধীদের একহাত নিলেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। মুম্বইতে এদিন, একটি দলীয় সভায় বক্তব্য রাখেন তিনি। আর বক্তব্য রাখার সময় স্বভাবগত ভঙ্গিতে তিনি ফের একবার বিজেপি বিরোধীদের একহাত নেন।

মুম্বইতে দলের ৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত একসভায় অমিত শাহ বলেন, 'বেড়াল, কুকুর , নেউলরা একজোট হচ্ছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ার জন্য..'। পাশাপাশি তিনি বলেন, যখন প্রধানমন্ত্রী চাইছেন সংসদের কাজ সুষ্ঠু ভাবে হোক , তখন বিরোধীরা তা হতে দিচ্ছে না। আর বিরোধীদের জন্য ২৫০ টি কাজের ঘণ্টা নষ্ট হয়েছএে বলে দাবি করেন অমিত শাহ ।
এদিন , তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে প্রশ্ন তোলেন, গত ৪০ বছরে কংগ্রেস দেশের জন্য় কী করেছে? পাশাপাশি এদিন গুরুতবপূর্ণভাবে অমিত শাহ জানান, তাঁর দল সংরক্ষণের সমর্থনে রয়েছে। বিজেপি এক্কেবারেই চায়না যে সংরক্ষণ তুলে দেওয়া হোক। উল্লেখ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ সমতে একাধিক বিজেপি শাসিত রাজ্যে সংরক্ষণ ইস্যুতে কিছুদিন আগেই দলিত বিক্ষভ অগ্নিগর্ভ রূপ নিয়েছিল। আর এইসব রাজ্যেই আসন্ন ভোট নিয়ে একটু হলেও চিন্তিত বিজেপি শিবির।












Click it and Unblock the Notifications