Caste Census: জনগণনার সঙ্গেই এবার জাতিভিত্তিক গণনাও, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত!
Caste Census: পহেলগাঁও জঙ্গি হামলার আবহে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি (সিসিপিএ)-র বৈঠকে বড় ঘোষণা মোদী সরকারের। এবার দেশদুড়ে জাতিভিত্তিক গণনার ঘোষণা কেন্দ্রের। মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে কংগ্রেসকেও নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর।
জাতিভিত্তিক গণনা ইস্যুকে এতদিন শুধু ভোটবাজি হিসেবে কংগ্রেস ব্যবহার করেছে বলে তোপ কেন্দ্রের। কংগ্রেস শুধু সমীক্ষা করেছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। এদিন অশ্বিনী স্পষ্টতই জানান, আলাদা করে দেশে জাতি শুমারির প্রয়োজন নেই। জনগণনার সঙ্গেই হবে জাতিভিত্তিক গণনা। অর্থাৎ পরবর্তী আদমশুমারির সঙ্গে জাতশুমারিও করা হবে।

কংগ্রেসের পাশাপাশি গোটা ইন্ডি জোটকেও নিশানা করতে ছাড়েননি অশ্বিনী। রাজনৈতিক ভাবমূর্তি আদায় করতে এতদিন জাতি গণনার শুকনো আশ্বাস বিরোধীরা দিয়ে এসেছে বলে দাবি অশ্বিনীর। তবে বিরোধী দলগুলি তো বটেই, জাতি গণনা নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছিল এনডিএ-র শরিকরাও। কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) ও লোক জনশক্তি পার্টি বারবার দাবি তুলেছিল জাতি গণনার। কেন্দ্রের নীতি বাস্তবায়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে জাতি গণনা আশু প্রয়োজন বলে দাবি জানিয়েছিল তারা।
শেষবার ২০১১ সালে পুরোদমে জনগণনা হয়েছিল। এরপর ২০২১ সালে কোভিড অতিমারীর কারণে জনগণনা করা হয়নি। করোনা কালে প্রশাসনিক নানা জটিলতার কারণে তা স্থগিত করে দেওয়া হয়। তবে একটা করে বছর পেরোতে থাকায় বিরোধীদের তরফে ধেয়ে আসছিল সমালোচনা। তবে অবশেষে ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ দিন জাতিগণনা করার বড় ঘোষণা কেন্দ্রের।
তবে চলতি বছরেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রের এই ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। গত ২০২৩ সালের অক্টোবরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার প্রথম রাজ্য হিসেবে জাতি সমীক্ষা করে। তখনও রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের শিবিরে ছিলেন নীতিশ। জাতি সমীক্ষার তথ্য প্রকাশ করতেই তাতে দেখা যায়, রাজ্যের জনসংখ্যার ৩৬ শতাংশই একেবারেই অতি প্রান্তিক অনগ্রসর শ্রেণীর মানুষ। ২৭.১ শতাংশ মানুষ তুলনামূলক কম বঞ্চিত শ্রেণীর আওতায় পড়েন। ১৯.৭ শতাংশ তফসিলি জাতি ও ১.৭ শতাংশ তফসিলি উপজাতির আওতায় পড়েন।
তবে এইদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানান, ৬নং জাতীয় সড়কে ১৬৬.৮০ কিলোমিটার গ্রিনফিল্ড দ্রুত গতির করিডর তৈরিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। মেঘালয়ে শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত চওড়া ওই করিডর তৈরি করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications