কর্ণাটকের উপ নির্বাচনে মাথা চাড়া দিচ্ছে জাতপাতের লড়াই
কর্ণাটকের উপ নির্বাচনে মাথা চাড়া দিচ্ছে জাতপাতের লড়াই
এগিয়ে আসছে কর্নাটকের উপনির্বাচন। উপনির্বাচন হলেও বিধানসভা ভোটের থেকে কম হাইভোল্টেজ হচ্ছে না এটি। কংগ্রেস এবং বিজেপি শিবিরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বিজেপির অন্দরে ইতিমধ্যেই নতুনের সঙ্গে পুরনাতনের লড়াই প্রবল হয়ে দেখা দিয়েছে। তার উপরে আবার জাতপাতের রাজনীতি মাথাচারা দিতে শুরু করেছে।

উপ নির্বাচনে যে এখন প্রাক্তন কংগ্রেসিদের সঙ্গেই লড়তে হবে কংগ্রেসকে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া বহিষ্কৃত কংগ্রেসিদের বেছে বেছে টিকিট দিয়েছে বিজেপি। এতেই নতুন করে উত্তেজনা বাড়ছে। কর্নাটকের রাজনীতিকে একটি বড় ভূমিকা রয়েছে লিঙ্গায়েতদের। এই লিঙ্গায়েতদের ভোট দখলের লড়াই এবার চরমে উঠতে চলেছ।
কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক রমেশ ঝাড়খোলি এখন বিজেপি শিবিরে। এই বিধায়তেক কাঁধে ভর করেই বিধানসভা নির্বাচনে ১২টি আসন দখলে রেখেছিল কংগ্রেস। সেই কারণেই ঝাড়খোলির কেন্দ্র গোকাকে কংগ্রেস প্রার্থী করেছে তারই ভাই লখনকে। অন্যদিকে জেডিএস প্রার্থী করেছে অশোক পুজারিকে। এই পুজারির দখলে রয়েছে লিঙ্গায়েত সম্প্রদায়ের ভোট। তাই উপনির্বাচনে আসন দখলে রাখতে জাতপাতের রাজনীতিতেই বেশি নজর দিচ্ছে কংগ্রেস, বিজেপি, জেডিএস।












Click it and Unblock the Notifications