বাড়ল ঊর্ধ্বসীমা, নতুন বছরে এটিএম থেকে তোলা যাবে দৈনিক ৪,৫০০ টাকা!

১ জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হল। নোটবাতিলের পর এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বমীসা ছিল দৈনিক ২,৫০০ টাকা পর্যন্ত তোলা যাবে। এখন সেই অঙ্কের পরিমাণ বাড়িয়ে করা হল ৪,৫০০ টাকা।

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : ১ জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হল। নোটবাতিলের পর এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বমীসা ছিল দৈনিক ২,৫০০ টাকা পর্যন্ত তোলা যাবে। এখন সেই অঙ্কের পরিমাণ বাড়িয়ে করা হল ৪,৫০০ টাকা।

দৈনিক টাকা তোলার ঊর্ধ্বসীমায় পরিবর্তন আনা হলেও সাপ্তাহিক টাকা তোলার ক্ষেত্রে টাকার অঙ্কে কোনও পরিবর্তন আনা হয়নি। সাপ্তাহিক টাকা তোলার ঊর্ধ্বসীমা এখনও ২৪,০০০ টাকা পর্যন্তই রাখা হয়েছে।

বাড়ল ঊর্ধ্বসীমা, নতুন বছরে এটিএম থেকে তোলা যাবে দৈনিক ৪,৫০০ টাকা!

শুক্রবার, আরবিআই-এর একটি বিবৃতিতে জানানো হয়েছে, "পরিস্থিতির রিভিউ করার পর এটিএম থেকে দৈনিক টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে যদিও সাপ্তাহিক টাকা তোলার উর্ধ্বসীমায় কোনও পরিবর্তন নেই। আগামী ১ জানুয়ারি, ২০১৭ থেকে এই নিয়ম লাগু হবে।"

গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন আরবিআই-এর কাছে পর্যাপ্ত মুদ্রা রয়েছে। নগদ সরবরাহের পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

নোট বাতিলের পর যে ৫০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য তা গতকালই শেষ হয়েছে। তবে এখনও ব্যাঙ্ক এবং এটিএমগুলিকে ভিড় দেখা যাচ্ছে।

এদিকে সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চের পরেও কারোর কাছে ১০টির বেশি বাতিল নোট পাওয়া গেলে তা শাস্তিযোগ্য অপরাধ। ন্যূনতম ১০,০০০ টাকা জরিমানা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+