৩ লক্ষ নয় ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন নিষিদ্ধ করা উচিৎ, বলছে সরকার

২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন অবৈধ বলে গণ্য করা হবে এবং এই অপরাধ শাস্তিযোগ্য হবে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রস্তাব আনল সরকার।

নয়াদিল্লি, ২১ মার্চ : ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন অবৈধ বলে গণ্য করা হবে এবং এই অপরাধ শাস্তিযোগ্য হবে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রস্তাব আনল সরকার।

ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন নগদ লেনদেন ৩ লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হতে পারে। আয়কর আইনের সংশোধনীতে সরকার নদগ লেনদেনের এই সীমা কমিয়ে ২ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে যা আগামী মাস থেকেই লাগু হবে।

২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন নিষিদ্ধ করা উচিৎ, বলছে সরকার

মূলত কালোটাকা রুখতে এবং দেশে ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতেই এই প্রস্তাহ আনা হয়েছে।

বর্তমানের আয়কর আইন অনুযায়ী, ৩ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন হলে গ্রাহককে ১০০ শতাংশ বা সমপরিমাণ টাকা জরিমানা হিসাহে দিতে হবে।

বাজেট পেশের পরেই অর্থ সচিব হাসমুখ আধিয়া বলেছিলেন, যে কোনও বড় অঙ্কের টাকার লেনদেনে নজর রাখবে সরকার। উল্লেখ্য এর আগে সরকার ২ লক্ষ টাকার উপর নগদ লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+