2024 Haryana Legislative Assembly Election: হচ্ছে টাকার 'বৃষ্টি'! নির্বাচনে আগে অবাক কাণ্ড হরিয়ানায়
2024 Haryana Legislative Assembly Election: সামনেই হরিয়ানা বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রচারের শেষ বেলায় টাকা ছড়ানোর অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বুলডোজারের উপর থেকে টাকা ছড়ানো হচ্ছে।
আর এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক। অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে। এমনকি স্থানীয় পুলিশ প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে (2024 Haryana Legislative Assembly Election)।

উত্তরপ্রদেশে 'বুলডোজার বাবা' হিসাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খ্যাতি আছে। সেই বুলডোজারের এন্ট্রি হরিয়ানা বিধানসভা নির্বাচনে (2024 Haryana Legislative Assembly Election)। আগামী পাঁচ অক্টোবর সে রাজ্যে নির্বাচন রয়েছে। আর তা ঘিরে চড়ছে পারদ। একদিকে বিজেপি ফের একবার ক্ষমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে অন্যদিকে কংগ্রেস মাটি কামড়ে পড়ে লড়াই চালাচ্ছে। যাতে ফের একবার হরিয়ানায় সরকার গঠন সম্ভব হয়। এর মধ্যে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভিডিওটি হরিয়ানার নু এলাকার (Haryana's Nuh)। নগিনা (Nagina town) বলে একটি এলাকায় প্রচারের আয়োজন করা হয়েছিল। সেই প্রচারেই বুলডোজার থেকে বেশ কয়েকজন ব্যক্তিকে নোটের বৃষ্টি করতে দেখা যাচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে দেখা যাচ্ছে আইএনএলডি-বিএসপি (Indian National Lok Dal) জোটের প্রার্থী হাবিবকেও (Mohammad Habib)। যিনি নু জেলার ফিরোজপুর জাহিরা (Ferozepur Jhirka) আসন থেকে লড়াই করছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে।
আর এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগে সরব বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলিই। তবে এই ঘটনা নতুন নয়। এমনকি হরিয়ানার নু এলাকাতে টাকা ছড়ানোর অভিযোগ সামনে আসে। শুধু তাই নয়, একটি ভিডিও ভাইরাল হয়।
দেখা যায়, একটি রযালিতে যোগ দেওয়া মানুষের হাতে ৫০০ টাকা করে নোট তুলে দেওয়া হচ্ছে। সেখানে এক ব্যক্তিকে কংগ্রেসের টুপি পরে দেখা যায়। জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি সেখানকার কংগ্রেস প্রার্থী মহম্মদ ইলিয়াসের ছিল। ফলে কংগ্রেসের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগে সরব হয় বিজেপি। সেইও রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি। তাও আবার কিনা প্রচারের শেষ লগ্নে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications