Cash for Query: সমস্যা বাড়তে চলেছে মহুয়া মৈত্রের! এথিক্স কমিটির পরবর্তী বৈঠক ৭ নভেম্বর
Cash for Query: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় অব্যাহত। তারই মধ্যে এই ক্যাশ ফর কোয়েরি নিয়ে খসড়া প্রতিবেদন বিবেচনা এবং তা গ্রহণ করার জন্য লোকসভায় এথিক্স কমিটির পরবর্তী বৈঠক বসতে চলেছে। প্রসঙ্গত মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
সংবাদ সংস্থা এএনআই-এর মতে, খসড়া প্রতিবেদন গ্রহণ করার জন্য বৈঠকের অর্থ হল বিজেপি সাংসদ বিনোদ সোনকারের নেতৃত্বে থাকা এথিক্স কমিটি ইতিমধ্যেই এই ব্যাপারে তদন্ত শেষ করেছে। তাদের সুপারিশ গ্রহণ করাটা এখন সময়ের অপেক্ষা। কারণ ২ নভেম্বর তাদের শেষ বৈঠক হয়েছিল। সেদিন মহুয়া মৈত্র এথিক্স কমিটির সামনে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, কমিটির চেয়ারম্যান সোনকারের বিরুদ্ধে অশালীন ও ব্যক্তিগত প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন মহুয়া মৈত্র।

উল্লেখ করা প্রয়োজন, লোকসভার ১৫ সদস্যের এথিক্স কমিটিতে বিজেপির গরিষ্ঠতা রয়েছে। এই অবস্থায় কমিটি মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে। ২ অক্টোবর কমিটির সামনে হাজির হয়ে মহুয়া মৈত্র পরে যে অভিযোগ তুলেছিলেন, তা খণ্ডন করেন কমিটির চেয়ারম্যান।
এথিক্স কমিটির বিরোধী সদস্য বিএসপির দানিশ আলি, জেডিইউয়ের গিরিধারী যাদব, কংগ্রেসের উত্তম রেড্ডিরা ২ নভেম্বর বৈঠক বয়কট করে ওয়াক আউট করেছিলেন। তাঁরা বলেছিলেন, মহুয়া মৈত্রকে যেসব প্রশ্ন করা হয়েছে, সেগুলিকে অনৈতিক ও ব্যক্তিগত।
অন্যদিকে মহুয়া মৈত্রের অভিযোগ এবং বিরোধীদের ওয়াক আউটের পরে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর বলেছিলেন, উত্তর দেওয়ার পরিবর্তে তৃণমূল সাংসদ অসংসদীয় ভাষা ব্যবহার করেছিলেন।
প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশাকান্ত দুবে সম্প্রতি অভিযোগ করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিলেন। তারপরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।












Click it and Unblock the Notifications