Cash For Query-কাণ্ডে প্রবল অস্বস্তি! মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিস্কারের সুপারিশ এথিক্স কমিটির
Cash For Query-কাণ্ডে প্রবল অস্বস্তির মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । এমনকি খোয়াতে পারেন সাংসদ পদও। এমনটাই রিপোর্ট সংসদীয় এথিক্স কমিটির (Parliament Ethics Committee)। আর সেই রিপোর্ট ইতিমধ্যে লোকসভার সচিবালয়কে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।
আর সেই রিপোর্টেই মহুয়া মৈত্রকে (Mahua Moitra) লোকসভা থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে প্রবল চাপের মুখে মহুয়া মৈত্র। আর এই খবর সামনে আসতেই পাল্টা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কার্যত তোপ দেগেছেন।

সেখানে তিনি লিখছেন, কমিটির রিপোর্ট আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হওয়ার আগেই 'আদানি টিভি'র হাতে চলে এসেছে কপি। একেবারে শেষে ফের একবার মোদী সরকারকে আক্রমণ করে লিখেছেন, আদানি-মোদী ভাই ভাই। পাশাপাশি সংসদীয় এথিক্স কমিটি'কেও একহাত নিয়েছেন মহুয়া।
জানা গিয়েছে, এথিক্স কমিটি (Parliament Ethics Committee) প্রায় ৫০০ পাতার একটি রিপোর্ট তৈরি করেছে। আর সেই রিপোর্টে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। তবে জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
বিশেষ করে মহুয়া মৈত্র যেভাবে তাঁর সংসদীয় অ্যাকাউন্টের লগইনের তথ্য একজন ব্যক্তিকে শেয়ার করেছেন তাতে জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত হতে পারত। এমনকি কড়া অপরাধ বলেও রিপোর্ট কমিটির। আর সেই কারণেই সাংসদ পদ কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে, লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এমনটাই দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলেও দাবি করা হয়েছে। যদিও এই বিষয়টিকেও গুরুত্ব দিতে নারাজ সাংসদ।
তবে এই বিষয়ে আশ্চর্যজনক ভাবে স্পিকটি নট তৃণমূল। তেমনকোনও মন্তব্যই করেননি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। ইতিমধ্যে মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি তুলেছে বঙ্গ িজেপি নেতারা।












Click it and Unblock the Notifications