Mahua Moitra: Cash-For-Query-কাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু CBI-এর

Mahua Moitra: অস্বস্তি বাড়ল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। Cash-For-Query-কাণ্ডে সাংসদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। টাকার বিনিময়ে প্রশ্ন, এই মামলায় আগেই সাংসদকে সংসদ থেকে বহিস্কারের সুপারিশ করেছিল এথিক্স কমিটি। এমনকি সিবিআই তদন্তের নির্দেশও লোকপাল দিয়েছি বলে দাবি করেন বিজেপি সাংসদ।

আর এরপরেই তদন্ত শুরু করল সিবিআই। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রে খবর, প্রাথমিক তদন্তে সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সিবিআই। তবে প্রাথমিক তদন্তে কোনও অভিযুক্তকে গ্রেফতার কিংবা তল্লাশি করতে পারে না।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু CBI-এর

তবে তথ্য কিংবা তৃণমূল সাংসদকে (Mahua Moitra) জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যদিও এই বিষয়টি মোটেও চিন্তিত নয় বলে আগেই জানিয়ে দিয়েছেন কৃষ্ণনগর উত্তরে সাংসদ। এমনকি সাংসদ পদ গেলে আগামদিনে আরও বেশি ভোটে জিতে আসবেন বলেও জানিয়েছেন মহুয়া। তবে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ তিনি হবেন কিনা তা স্পষ্ট নয়।

ইতিমধ্যে এই মামলায় মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে মহুয়া মৈত্রকে খোঁচানো কার্যত বিজেপির বড় ভুল বলে ব্যাখ্যা করেছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি মহুয়া মৈত্রের পাশে দাড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল সাংসদের (Mahua Moitra) গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বঙ্গ বিজেপি নেতা। দেশের সুরক্ষার প্রশ্নে তাঁকে গ্রেফতারের দাবি।

উল্লেখ্য, Cash-For-Query-কাণ্ডে এথিক্স কমিটি (Parliament Ethics Committee) প্রায় ৫০০ পাতার একটি রিপোর্ট তৈরি করেছে। আর সেই রিপোর্টে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। তবে জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বিশেষ করে মহুয়া মৈত্র (Mahua Moitra) যেভাবে তাঁর সংসদীয় অ্যাকাউন্টের লগইনের তথ্য একজন ব্যক্তিকে শেয়ার করেছেন তাতে জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত হতে পারত। এমনকি কড়া অপরাধ বলেও রিপোর্ট কমিটির। আর সেই কারণেই সাংসদ পদ (Mahua Moitra) কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ে আগামী শীতকালীন অধিবেশনে বড়সড় সিদ্ধান্ত লোকসভা স্পিকার নিতে পারেন বলেই খবর। তবে সাংসদ পদ খারিজের বিরুদ্ধেই তিনি। এমনটাই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+