টাকা নেই, নাগাল্যান্ডে ভোটে দাঁড়িয়েও সরে দাঁড়ালেন পাঁচ কংগ্রেস প্রার্থী
আগামী ২৭ তারিখ বিধানসভা ভোট নাগাল্যান্ডে। ভোটে দাঁড়িয়েও টাকা না থাকায় সরে দাঁড়ালেন পাঁচ কংগ্রেস প্রার্থী। মোট ২৩টি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছিল।
আগামী ২৭ তারিখ বিধানসভা ভোট নাগাল্যান্ডে। ভোটে দাঁড়িয়েও টাকা না থাকায় সরে দাঁড়ালেন পাঁচ কংগ্রেস প্রার্থী। মোট ২৩টি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। তবে ৫জন সরে যাওয়ায় এখন মাত্র ১৮টি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি কংগ্রেস ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করে। তার মধ্যে লিমাওয়াতী জামির, হোবেতো কিবা, শামি আনঘ, চোয়াকপা কোনইয়াক ও আইমং আনঘ নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
কংগ্রেস সূত্রে বলা হয়েছে, ভোটে লড়ার টাকা নেই। সেজন্যই এই পাঁচজন প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি আরও একটি বিষয় হল, নাগাল্যান্ডেও দল ক্ষমতায় আসবে না বলে কংগ্রেস বুঝে গিয়েছে। এমনকী কটি আসনে জয় আসবে তা নিয়েও সন্দেহ রয়েছে।
পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, উত্তর-পূর্ব ভারতে দলের দায়িত্বে থাকা সিপি জোশী এই অঞ্চলে দল নিয়ে দায়সারা মনোভাব দেখাচ্ছেন। সংগঠন ক্রমশ দুর্বল হচ্ছে। আর সেজন্যই সব কেন্দ্রে প্রার্থী দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
২০১৪ সালের লোকসভা ভোটের সময় থেকেই এই রাজ্যের কংগ্রেস প্রার্থীরা টাকার সমস্যায় ভুগছেন। এআইসিসি-কে জানালেও ফল মেলেনি। তার পরের সবকটি নির্বাচনে প্রার্থীরা অর্থকষ্টে প্রচার করতে পারেননি। এবারও সেই একই অবস্থার সম্মুখীন কংগ্রেস।












Click it and Unblock the Notifications