ভারতে ভয় ধরাচ্ছে ভয়ানক সংক্রামক Tomato Fever! এই সমস্ত লক্ষণ শরীরে নেই তো?
নয়া এই ভাইরাস নিয়ে ইতিমধ্যে সতর্ক করছেন চিকিৎসকরা। 'টমেটো ফ্লু' সাধারণত হাত, পা ও মুখের রোগ বলে মনে করা হয়। কেরল এবং ওডিশায় টমেটো ফ্লু সম্পর্কিত দ্য ল্যানসেট রেসপিরেটরি জার্নাল অনুসারে, টমেটো ফ্লু'-এর কেস প্রথম কেরালার
কেরল এবং ওডিশাতে Tomato Flu-এর আক্রান্তের খোঁজ মিলতেই চিন্তা বেড়েছে। নয়া এই ভাইরাস নিয়ে ইতিমধ্যে সতর্ক করছেন চিকিৎসকরা। 'টমেটো ফ্লু' সাধারণত হাত, পা ও মুখের রোগ বলে মনে করা হয়। কেরল এবং ওডিশায় টমেটো ফ্লু সম্পর্কিত দ্য ল্যানসেট রেসপিরেটরি জার্নাল অনুসারে, টমেটো ফ্লু'-এর কেস প্রথম কেরালার কোল্লামে ধরা পড়ে।
শুধু তাই নয়, তা ৬ মে রিপোর্ট করা হয়েছিল। আর এরপর থেকে এখনও পর্যন্ত ৮২ টি শিশু সংক্রামিত হয়েছে বলে তথ্য উঠে আসছে।

টমেটো ফিভার নামে নতুন এই ভাইরাস ছড়িয়ে পড়ছে
ল্যানসেটের রিপোর্টে বলা হয়েছে, আমরা কোভিড-১৯ এর সম্ভাব্য চতুর্থ ওয়েভের সঙ্গে মোকাবিলা করছি। আর এর মধ্যেই টমেটো ফ্লু বা টমেটো ফিভার নামে নতুন এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে জানাচ্ছে ওই রিপোর্ট। আর এর মধ্যে শুধু কেরল থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে টমেটো ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বলেও দাবি ল্যানসেটের রিপোর্টে। আর সেটাই চিন্তা বাড়াচ্ছে।

প্রাপ্তবয়স্কদের মধ্যে টমেটো ফ্লু বিরল
চিকিৎসকরা বলছেন, Tomato Flu ব্যাপক ভাবে সংক্রমক। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অন্ত্রের ভাইরাসের কারণে টমেটো ফ্লু হয়। তবে স্বস্তির খবর, প্রাপ্তবয়স্কদের মধ্যে টমেটো ফ্লু খুব একটা দেখা যাচ্ছে না। কারণ হিসাবে চিকিৎসকরা বলছেন, ভাইরাসের বিরুদ্ধে রক্ষা করার জন্য প্রাপ্ত বয়স্কদের শরীরে সাধারণত পর্যাপ্ত ইমিউন সিস্টেম রয়েছে। যদিও পুরো বিষয়টির উপর নজর রাখছেন এখন চিকিৎসকরা।

চিকুনগুনিয়ার মতো টমেটো ফ্লুর লক্ষণ
দ্য ল্যানসেট বলছে, প্রথমে রোগীর শরীরে লাল, বেদনাদায়ক ফোস্কা দেখা যায়। এবং তা ধীরে ধীরে টমেটোর আকার বড় হয়। আর সেই থেকেই Tomato Flu-এর নাম সামনে এসেছে। এই ফ্লুর লক্ষণগুলির মধ্যে প্রথমেই জ্বর আসবে। আর তা খুবও বাড়বে। এছাড়াও শরীরে ব্যথা, জয়েন্টগুলি ফুলে যাওয়ার মতো লক্ষ্মণ দেখা যাবে। এছাড়াও চিকুনগুনিয়ার মতো ক্লান্তি থাকবে শরীরে। যদিও কিছু কিছু রোগী বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, জ্বর, ডিহাইড্রেশন, ফোলা জয়েন্ট এবং শরীরের ব্যথাও রিপোর্ট করেছেন। ফলে পুরো বিষয়টিই এখন চিকিৎসকদের নজরে রয়েছে।

কেরালা ওড়িশা ছাড়াও তামিলনাড়ুতেও সতর্ক
ল্যানসেট সমীক্ষা অনুসারে, কেরালায় টমেটো ফ্লুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল আঁচল, আরিয়ানকাভু এবং নেদুভাথুর। সমীক্ষায় আরও বলা হয়েছে যে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকের লোকজনকেও এই রোগের সংস্পর্শে আসার কারণে সতর্ক করা হয়েছে। কেরালা ছাড়াও, ভুবনেশ্বরের আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্রে টমেটো ফ্লুতে আক্রান্ত ২৬ টি শিশুর (১-৯ বছর বয়সী) খোঁজ পাওয়া গিয়েছে। আর এরপর সে রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে কেরালা, তামিলনাড়ু এবং ওড়িশা ছাড়া ভারতের অন্য কোনও শহরে টমেটো ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি। সেটাই একটা স্বস্তির খবর মন্ত্রকের কাছে। তবে এটি খুবই সংক্রমক। ফলে চিন্তার একটা কারণ রয়েই যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications