'কী প্রভাব পড়তে পারে তা ভাবা উচিৎ ছিল', ভুল টুইট নিয়ে বিজেপি নেতাকে ভর্ৎসনা
ভুল তথ্য প্রকাশ করার জন্যে উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র প্রশান্ত উমরাওয়ের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুতে বিহারি শ্রমিকদের উপর হামলার বিষয়ে সোশ্যাল মিডিয়ায়ে বেশ কিছু ত৯থ্য শেয়ার করেন বিজেপি মুখপাত্র। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিজেপি নেতাকে রীতিমত তিরস্কার করা হয়।
আদালতের বক্তব্য, আইনজীবী হিসাবে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল প্রশান্ত উমরাওয়ের। এমনকি ওই বিজেপিতে অবিলম্বে ক্ষমা চাওয়ার কথাও সুপ্রিম কোর্ট বলেছে বলে জানা যাচ্ছে। আজ বৃহস্পতিবার বিজেপি নেতা প্রশান্ত উমরাওয়ের দুটি আবেদনের শুনানি ছিল।

বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। তাঁর বিরুদ্ধে ওই টুইট নিয়ে একাধিক থানাতে একাধিক মামলা হয়েছে।
মাদ্রাজ হাইকোর্ট তাঁকে অন্তবর্তী জামিন দিলেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। রিট পিটিশনের ভিত্তিতে নোটিশ ইস্যু করেছে ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ১৫ দিন অন্তর থানাতে হাজিরা দেওয়ার যে শর্ত দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট তা কিছুটা পরিবর্তন করে সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী সোমবার সকাল ১০ টার সময়ে থানাতে হাজিরা দেবেন বিজেপি নেতা। শুধু তাই নয়, তদন্তকারী আধিকারিকের যখন প্রয়োজন হবে তখনও তদন্তের মুখোমুখি বিজেপি নেতাকে হতে হবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত।
পাশাপাশি আদালত জানিয়েছে হাইকোর্ট যে জামিন দিয়েছে তা সবকটা এফআইআরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র প্রশান্ত উমরাওয়ের হয়ে আইনজীবী সিদ্ধার্থ লুথরা মামলায় সওয়াল করেন। তিনি বলেন, অভিযুক্ত একটি খবর শুধুমাত্র টুইট করেছিলেন। যা অন্যান্য সংবাদমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
আইনজীবী বলেন, তথ্য ভুল আছে বুঝতে পেরে টুইট করে দেন প্রশান্ত। এরপরেও একের পর এক এফআইআর করে তাঁর মক্কেলকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ আইনজীবীর।
বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের জামিন নিয়ে মামলার শুনানিতে বিস্ময় প্রকাশ করেন। পাশাপাশি পুলিশকে বলেন, গিত ১৫ দিন ধরে দিনে পাঁচ ঘন্টা করে কি তদন্ত করছেন?
পুলিশের তরফে আইনজীবী মুকুল রোহতকি দাবি করেন প্রশান্ত থানাতে হাজিরাও দেননি। এমনকি কোনও হলফনামা দিয়েও জানাননি যে আগামিদিনে এমন টুইট করবেন না। একজন আইনজীবী হিসাবে এমন টুইট কীভাবে করবেন সেই প্রশ্নও তোলেন মুকুল।
বিচারপতি বলেন একজন আইনজীবী এবং একজন জাতীয় দলের নেতা হয়ে প্রশান্তের ভাবা উচিৎ ছিল যে এই টুইটের কি প্রভাব পড়তে পারে। বলে রাখা প্রয়োজন, তামিলনাড়ুতে বিহারি শ্রমিকদের উপ হামলা নিয়ে মিথ্যা প্রচার করা হয়। এমনকি ভুয়ো ইউটিউবারকে গ্রেফতারও করা হয়েছে।












Click it and Unblock the Notifications