ভোটের মাঝে ফ্যাসাদে মমতা, নন্দীগ্রামে মেজাজ হারিয়ে মামলার সম্মুখীন তৃণমূল সুপ্রিমো

এবার বিহারের একটি আদালতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। এদিন বিহারে সুধীর কুমার ওঝা নামক এক অ্যাডভোকেট এই মামলা দায়ের করেন। উল্লেখ্য, নন্দীগ্রামে এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেছিলেন যে বিহার-উত্তরপ্রদেশ থেকে গুন্ডা এনে ভোট করাচ্ছে গেরুয়া শিবির। মমতার 'বিহারের গুন্ডা' মন্তব্যের জেরেই মামলা দায়ের হয়েছে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে। এই মামলার শুনানি আগামী ৮ এপ্রিল হওয়ার কথা। পাশাপাশি মামলাকারী দাবি করেন যাতে মমতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দু'ঘণ্টা বয়ালের বুথে ছিলেন মমতা

দু'ঘণ্টা বয়ালের বুথে ছিলেন মমতা

এদিন প্রায় দু'ঘণ্টা বয়ালের বুথে থাকার পর বাইরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর বেরিয়েই সবার প্রথমে অভিযোগ তুললেন অমিত শাহর বিরুদ্ধে৷ বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এইসব হচ্ছে৷ তাছাড়া বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন জয়নগরে জনসভা করে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী৷

নন্দীগ্রামের বেশ কয়েকটি অঞ্চল থেকে উত্তেজনার ছবি সামনে আসে

নন্দীগ্রামের বেশ কয়েকটি অঞ্চল থেকে উত্তেজনার ছবি সামনে আসে

আজ সকাল থেকে নন্দীগ্রামের বেশ কয়েকটি অঞ্চল থেকে বিক্ষিপ্ত উত্তেজনার ছবি সামনে আসতে শুরু করেছিল৷ সেই বিষয়ে মমতা বলেন, কয়েকটি জায়গা থেকে সকাল থেকেই অভিযোগ আসছিল৷ রাতভর বাড়ি বাড়ি গিয়ে তাণ্ডব চালিয়েছে বিজেপি৷ বয়ালে তিনদিন ধরে এই ধরনের তাণ্ডব চলছে বলে অভিযোগ করেন তিনি৷

সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূল সমর্থকদের

সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূল সমর্থকদের

দ্বিতীয় দফার ভোটে তৃণমূল নেত্রী নন্দীগ্রামের বয়ালের একটি বুথে যাওয়ার পরই সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূল সমর্থকদের৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ এর ফলে প্রায় দু'ঘণ্টা বয়ালের বুথের মধ্যেই আটকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তাঁকে সেখান থেকে বের করে আনা হয়৷ বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন মমতা৷

কমিশনকে দুষলেন মমতা

কমিশনকে দুষলেন মমতা

শুধুমাত্র অমিত শাহকেই না, একইসঙ্গ কমিশনকেও দুষলেন মমতা৷ পাশাপাশি নন্দীগ্রামে জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী দেখাল তৃণমূল সুপ্রিমোকে৷ বললেন, 'নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই, নন্দীগ্রামে আমিই জিতব৷' পাশাপাশি তিনি একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ভোটের দিনে নমো জয়নগর, উলুবেড়িয়ায় প্রচার চালানোয় তীব্র কটাক্ষ করেন মমতা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+