জাতীয় পতাকার অবমাননা, মামলা দায়ের বিগ বি ও জুনিয়র বচ্চনের নামে

মুম্বই, ১৯ জুন : দুর্ভাগ্য পিছু ছাড়ছে না বচ্চন পরিবারের। সম্প্রতি, ম্যাগি বিতর্কে নাম জড়িয়েছিল মেগাস্টার অমিতাভ বচ্চনের। আর এবার দেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল বিগ বি এবং জুনিয়র বচ্চনের নামে।

সূত্রের খবর অনুযায়ী, চেতন ধীমান নামের জনৈক ব্যক্তি বিগ বি ও তাঁ ছেলে অভিষেক বচ্চনের নামে মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ বাবা ও ছেলে নিজেদের গায়ে এমনভাবে জাতীয় পতাকাকে জড়িয়েছিলেন যাতে তিরঙ্গার অবমাননা হয়েছে।

জাতীয় পতাকার অবমাননা, মামলা দায়ের বিগ বি ও জুনিয়র বচ্চনের নামে

অভিযোগ অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিগ বি ও অভিষেক কে গায়ে তিরঙ্গা জড়ানো অবস্থায় দেখা যায়। ধীমানের আইনজীবী সঞ্জীব শর্মা জানিয়েছেন, তাঁর মক্কেল ছাড়াও তাঁর আরও ৫ বন্ধু এই ঘটনার সাক্ষী রয়েছেন।

এই অভিযোগে এও বলা হয়েছে যে, অবমাননা প্রতিরোধ থেকে জাতীয় মর্যাদা রক্ষা আইন ১৯৭১ এবং ভারতীয় পতাকা বিধি ২০০২ দুয়েরই অবজ্ঞা করা হয়েছে। আর তাই দুই তারকাকেই সমন পাঠানো উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+