মোহন ভগবতের কনভয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ৬ বছরের শিশুর

আরএসএস প্রধান মোহন ভগবতের কনভয়ে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ছয় বছরের একটি শিশুর।

আরএসএস প্রধান মোহন ভগবতের কনভয়ে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ছয় বছরের একটি শিশুর। কনভয়ে একটি গাড়ি একটি বাইককে ধাক্কা মারায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। মোহন ভগবত রাজস্থানের তিজারা থেকে ফেরার সময় হারসোলি মুন্দাওয়ার রোডে দুর্ঘটনাটি ঘটে।

মোহন ভগবতের কনভয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ৬ বছরের শিশুর

মোহন ভগবতের কনভয়ের গাড়ির ধাক্কা যে বাইকে লাগে সেটি স্থানীয় সরপঞ্চ চেতরাম যাদবের। দুর্ঘটনায় চেতরামও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে
তাঁর চিকিৎসা চলছে। এই সরপঞ্চের নাতি সচিনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।

রাজস্থানের পুস্করে আরএসএস-এর তিনদিনের কো-অর্ডিনেশন মিটিং-এ যোগ দিতে গিয়েছিলেন মোতহন ভগবত। আরএসএস-এর ৩৫ টি সংগঠনের প্রায় ২০০ প্রতিনিধি কো-অর্ডিনেশন মিটিং-এ যোগ দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের পর এটাই এই ধরনের প্রথম মিটিং।

গত মে মাসে আরএসএস প্রধানের কনভয়ের একটি গাড়ি একটি গরুকে বাঁচাতে গিয়ে উল্টে গিয়েছিল। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় হওয়া এই দুর্ঘটনায় এক সিআইএসএফ জওয়ান আহত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+