রাজধানী দিল্লির বুকে হাড়হিম করা ঘটনা, বোনেটে ২-৩ কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি
রাজধানীর বুকে আবারও হাড় হিম করা ঘটনা। বনেটে এক যুবককে নিয়ে তিন িকলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি। গভীর রাতে দিল্লির রাস্তায় এই ঘটনা চমকে দেওয়ার মত। গাড়িটি বিহারের সাংসদ চন্দন সিংয়ের বলে জানা গিয়েছে।
দিল্লির আশ্রম চক থেকে নিজাম উদ্দিনের দিকে যাচ্ছিল গাড়িটি। ট্রাফিক পুলিশই প্রথম গাড়িটি দেখে থামায়। ততক্ষণে ৩ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়েছে গাড়িটি। রবিবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে গাড়িটি ড্রাইভার চালাচ্ছিলেন। কিন্তু সাংসদ সেসময় গাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে।

যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গাড়ির চালক অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। গাড়ি পরিষ্কার করছিলেন তিনি সেসময় হঠাৎই গাড়ির চালক গাড়ি চালাতে শুরু করেছিলেন বলে অভিযোগ করেছেন। তারপরেই তিনি প্রাণ বাঁচাতে বনেটে চড়ে বসেছিলেন।
#WATCH | Delhi: At around 11 pm last night, a car coming from Ashram Chowk to Nizamuddin Dargah drove for around 2-3 kilometres with a person hanging on the bonnet. pic.twitter.com/54dOCqxWTh
— ANI (@ANI) May 1, 2023
তারপরেই এক ব্যক্তি সেটা দেখতে পেয়ে ভিডিও তুলে পুলিশকে পাঠিয়েছিলেন। পুলিশের গাড়ি সেই ভিডিও দেখে তাড়া করে যতক্ষণ না গাড়িটি থেমেছে ততক্ষণ পুলিশের গাড়ি ধাওয়া করেছে। কয়েক মাস আগে দিল্লির রাস্তায় বড় দুর্ঘটনা ঘটেছিল। সেখান্যে একটি গাড়ি একটি স্কুটিকে ধাক্কা মারার পর স্কুটির চালককে নিয়ে প্রায় ২ ঘণ্টা চলেছিল।












Click it and Unblock the Notifications