Dhoni's Anniversary Gift: দাম্পত্যের ১১ বসন্ত পার! জানেন কোন দুর্লভ উপহার সাক্ষীকে দিলেন মাহি
আমরা সবাই জানি মহেন্দ্র সিং ধোনির গাড়ি প্রেমের কথা! তাঁর বিলাসবহুল বাড়ির গ্যারেজে রয়েছে একাধিক মডেলের গাড়ি। বিশেষ করে ভিনটেজ গাড়ি কিংবা মোটরবাইকের পছন্দ তাঁর সবথেকে বেশি। তাঁর গ্যারেজে ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার, ফেরার
আমরা সবাই জানি মহেন্দ্র সিং ধোনির গাড়ি প্রেমের কথা! তাঁর বিলাসবহুল বাড়ির গ্যারেজে রয়েছে একাধিক মডেলের গাড়ি। বিশেষ করে ভিনটেজ গাড়ি কিংবা মোটরবাইকের পছন্দ তাঁর সবথেকে বেশি। তাঁর গ্যারেজে ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার, ফেরারি ৫৯৯, পোর্শে ৯১১, জিপ গ্র্যান্ড চেরোকি ট্র্যাকহক, অডি কিউ ৭ এর মতো গাড়ি রয়েছে।
শুধু তাই নয়, বিভিন্ন অনামি সংস্থার মডেলের গাড়িও রয়েছে ধোনির গ্যারেজে। গত কয়েকদিন আগেই সাক্ষী একটি ইনস্টা ভিডিও দেন। সেখানে ধোনির গ্যারেজে থাকা একাধিক নামি সংস্থার গাড়ি এবং বাইকের ঝলক দেখা যায়। আর তাতে পরিষ্কার যে কতটা প্রেম রয়েছে ধোনির তাঁর গাড়ি বাইকের প্রতি!

ধোনির গ্যারেজে নয়া অতিথি!
বিলাসবহুল বাড়িতে রয়েছে একাধিক সংস্থার গাড়ি-বাইক। তবে ভিনটেজ গাড়ির প্রতি তাঁর প্রেম দীর্ঘদিনের। একটা বিশাল অংশ ভিনটেজ গাড়ি সাজানো রয়েছে প্রাক্তন ক্যাপ্টেন কুলের জন্য। এবার সেই গ্যারেজে জায়গা করে নিতে চলেছে ভিনটেজ Volkswagen Beetle। সাদা এবং আকাশি রঙয়ের ডোবল টোনের গাড়ির রঙ! ভোক্সফাগেন বিটলটি কত সালের কিংবা কি মডেলের তা জানা যায়নি তবে ১৯৬০ সালের মডেলের দেখতে সেটিকে। এই গাড়িটিকে সামনে রেখে অনেক জুটি প্রেমের ছবি তুলেছেন। এবার সেটাই জায়গা করে নিতে চলেছে ধোনির গ্যারেজ। তবে এই গাড়ি শুধু মাত্র শখে নয়! এই গাড়ি সাক্ষী হতে চলেছে ধোনি-সাক্ষী দাম্পত্য জীবনেরও।

বিবাহ বার্ষিকীতে সাক্ষীকে উপহার ধোনির!
জানা যাচ্ছে, ১১ বছরের দাম্পত্য জীবন উপলক্ষে সাক্ষীকে এই ভিনটেজ গাড়িটি দিয়েছেন ধোনি। ইতিমধ্যে সেই গাড়ি ছবি অনুরাগীদের সামনে এনেছেন সাক্ষী। অসাধারণ এই গাড়িটির ছবি সামনে এনে সাক্ষী লিখেছেন, "Thank you for the anniversary gift"! তবে সাক্ষীকে এই গাড়িটি তাঁর 'সুইটি' দিয়েছেন কিনা সে বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তাঁর ইনস্টা পোস্টেও সে বিষয়ে কোনও কিছু লেখা হয়নি। শুধুমাত্র বিবাহ বার্ষিকীতে দেওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালের ৪ জুলাই সাতপাকে বাঁধা পড়েছিলেন ধোনি-সাক্ষী।

গাড়ির তালিকাতে যুক্ত হয়েছে Ford Mustang
গত কয়েকদিন আগে ধোনির গ্যারেজে যুক্ত হয়েছে আরও একটি ভিনটেজ গাড়ি। Ford Mustang কিনেছেন প্রাক্তন ক্যাপ্টেন। ১৯৬৯ সালের মডেলের এই গাড়ি। ভারতে এই গাড়ি এখন আর পাওয়া যায় না শোনা যায়, বাইরে থেকে এই গড়িটি ধোনি নিয়ে এসেছেন। এখন সেটা শোভা পাচ্ছে ধোনির গ্যারেজে। এছাড়াও বেশ কিছু নতুন মডেলের গাড়িও রয়েছে তাঁর গ্যারেজে। যেমন রয়েছে Hummer H2, Nissan 1 Ton truck, firebird trans am pontiac সহ একাধিক বিলাসবহুল গাড়ি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications