কর্তারপুরের পর এবার পাকিস্তানের অন্য গুরুদ্বারগুলি নিয়ে নয়া আবদার অমরিন্দর সিংয়ের
কর্তারপুরের পর ভারতীয়দের জন্য খুলে দেওয়া হোক পাঞ্জা সাহিব ও নানকানা সাহিব সহ পাকিস্তানে অবস্থিত বাকি গুরুদ্বারগুলি। মঙ্গলবার পাঞ্জাবের সুলতানপুল লোধিতে এক জনসভায় ভাষণ রাখার সময় এই কথাই বলেন পাঞ্জাবের
কর্তারপুর করিডোরের পর ভারতীয়দের জন্য খুলে দেওয়া হোক পাঞ্জা সাহিব ও নানকানা সাহিব সহ পাকিস্তানে অবস্থিত বাকি গুরুদ্বারগুলি। মঙ্গলবার পাঞ্জাবের সুলতানপুল লোধিতে এক জনসভায় ভাষণ রাখার সময় এই কথাই বলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এছাড়া কর্তারপুর করিডরের প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান তিনি।

অমরিন্দরের বক্তব্য
তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদী ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান, দুই জনকেই ধন্যবাদ জানাতে চাই। তারা শিখ জাতির এত দিনের কর্তারপুর গুরুদ্বারের যাওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন। আমি আশা করছি কর্তারপুরের মতো পাঞ্জা সাহিব ও নানকানা সাহিবের মতো পাকিস্তানে থাকা বাকি গুরুদ্বারগুলিও ভারতের তীর্থযাত্রীরদের জন্য খুলে দেওয়া হবে।"

কর্তারপুর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
এর আগে অমরিন্দর দাবি করেন কর্তারপুর করিডর খোলার পেছনে হাত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক সেনা। শিখ হিসেবে কর্তারপুর করিডর খোলায় তাঁর আনন্দ হয়েছে ঠিকই। কিন্তু এর নেপথ্যে যাঁদের হাত রয়েছে তাঁদের কথা না বলেও থাকতে পারেননি তিনি।

কয়োকদিন আগেই ইসলামাবাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অমরিন্দর
এদিকে আজ পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেও কয়েকদিন আগেই ইসলামাবাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অমরিন্দর সিং। অমরিন্দর সিং পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, "পাকিস্তানের বোঝা উচিত যে ভারতে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।" পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আরও বলেন, "কাশ্মীরে ওরা (পাকিস্তান) আমাদের সেনাদের হত্যা করছে। আর এখন ওদের নজর পাঞ্জাবের দিকে। আমি এই বিষয় থেকে দূরে থাকতে অনেকবার বলেছি। পাঞ্জাবে এই বিষয়গুলি একদমই বর্দাস্ত করা হবে না। পাকিস্তান কাশ্মীর বা পাঞ্জাব, কোথাওই তাদের এই অসাধু অভিসন্ধিকে কারযকর করতে পারবে না। পাঞ্জাবিরা বীর। তারা হাতে চুরি পরে নেই। কোনও রকমের নাশকতা ঘটানোর আগে এই বিষয়টি পাকিস্তানের মাথায় রাখা উচিত।"












Click it and Unblock the Notifications