পাঞ্জাবে জোট সরকার গড়তে প্রত্যয়ী অমরিন্দর, হরিয়ানার মুখ্যমন্ত্রীর সাক্ষাতে তাৎপর্যপূর্ণ বার্তা
সম্প্রতি কংগ্রেসের অন্তর্কলহে দল ছেড়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছেন।
সম্প্রতি কংগ্রেসের অন্তর্কলহে দল ছেড়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছেন। এবং পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার অমরিন্দর সিং হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর জানান, আমাদের জোটই পাঞ্জাবে সরকার গঠন করবে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা করার পর অমরিন্দর সিং বলেন, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে জয়লাভের ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের জোটই পাঞ্জাবে সরকার গঠন করবে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জোর দিয়েই বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি সহযোগীদের সঙ্গে নিয়ে সরকার গঠন করবেন, কংগ্রেসের কোনও সম্ভাবনাই তিনি দেখছেন না।
চণ্ডীগড়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অমরিন্দর সিং বলেন, "এটি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাত ছিল। এর মধ্যে অন্য় কোনও সমীকরণ খুঁজতে যাবেন না।
তিনি বলেন, আমাদের সদস্যতা অভিযান দুর্দান্ত চলছে। আমরা এই স্বল্প সময়েই পাঞ্জাবের উপনির্বাচনে দারুন ফল করব। সময়ের জন্য অপেক্ষা করুন। আমরা আমাদের জোটসঙ্গীদের নিয়ে পাঞ্জাবে সরকার গঠন করব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর কংগ্রেস ত্যাগ করেন অমরিন্দর। তারপর তিনি তাঁর নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস তৈরি করেছিলেন।
পাঞ্জাবে ২০২২ সালের শুরুতেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এবার নির্বাচনের আগে অন্তর্কলহে কংগ্রেস ভেঙে দু-ভাগ হয়ে গিয়েছে। নভজ্যোৎ সিং সিধুর নেতৃত্ব জাতীয় কংগ্রেস এবং অমরিন্দর সিংয়ের নেতৃত্বে তা ভেঙে পাঞ্জাব লোক কংগ্রেস তৈরি হয়েছে। এবার নির্বাচনে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী ছিল আম আদমি পার্টি। কংগ্রেস দু-ভাগ হয়ে যাওয়ায় স্বভাবতই পাল্লা ভারী আপের। তবে অমরিন্দর সিং বিজেপির সঙ্গে জোট করে নয়া সমীকরণ তৈরি করেছেন।
২০১৭ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৭৭টি আসন জিতে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১০ বছর পর অকালি দল ও বিজেপির জোটর সরকারকে ক্ষমতাচ্যুত করে। আম আদমি পার্টি ২০টি আসন জিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় শিরোমণি আকালি দল বা এসএডি মাত্র ১৫টি আসন জিততে পেরেছে। আর বিজেপি জয় পেয়েছে তিনটি আসনে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications