বাজার চাঙ্গা করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি দিচ্ছে কেন্দ্র
এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকা দেওয়া হবে।
নরেন্দ্র মোদী সরকারের আমলে এক ব্যাপক মন্দার অবস্থা দেখা দিয়েছে। এরকম অবস্থা বহু দশকে আসেনি। খুব ছোট থেকে ছোট জিনিস কিনতে গিয়ে দ্বিধাবোধ করছেন আমজনতা। নিজেদের চাহিদাকে সীমিত করে দিয়েছেন তাঁরা। যার ফলে বাজারে বহু জিনিসের চাহিদা নিম্নমুখী। যার ফলে বাজারে মন্দা দেখা দিয়েছে।

এই অবস্থা নিয়ে অর্থনৈতিক মহল চিন্তিত। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার এই অবস্থার কথা জানালেও পরে তিনি কিছুটা সরে এসে জানিয়েছেন, কেন্দ্র সরকার দক্ষ হাতে পরিস্থিতির মোকাবিলা করছে। তাঁর মন্তব্যের জন্য কোন অপব্যাখ্যা না করা হয়।
#Watch: Finance Minister Nirmala Sitharaman addresses media in Delhi https://t.co/LDgMETRQdB
— ANI (@ANI) August 23, 2019
এই অবস্থায় আর্থিক মন্দার পরিবেশ কাটিয়ে তুলতে কেন্দ্রের মোদী সরকার বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করেছে। এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকা দেওয়া হবে। এতে নতুন উদ্যোগ এর ক্ষেত্রে এবং সর্বোপরি শিল্পক্ষেত্রে নগদের যোগান বাড়বে। যা বাজারকে চাঙ্গা করতে সাহায্য করবে।
এই বিনিয়োগের ফলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প গুলি এবং ছোট ব্যবসায়ীরা অনেকটা চাঙ্গা হবেন বলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশাপ্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications