লকডাউনে সবাই যখন চাকরি হারানোর ভয়ে আক্রান্ত, তখন এই সংস্থাগুলি বেতন বাড়াচ্ছে কর্মীদের!
করোনা ভাইরাস রুখতে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতিতে। থমকে রয়েছে অর্থনীতি। প্রায় একই অবস্থা ভারতেও। যারা বাড়িতে বসে কাজ করতে পারছেন তারা করছেন, না হলে কর্মহীন ভাবে দিন কাটছে কয়েক কোটি মানুষের। এই পরিস্থিতিতে অর্থনীতি যে ধসে যাবে তা প্রায় একপ্রকার নিশ্চিত। আর এই ধসের জেরে বিশ্বের পাশাপাশি ভারতেও চাকরির অভাবও দেখা দেবে।

চাকরি হারানো নিয়ে উদ্বেগ প্রকাশ
সম্প্রতি সিআইআই-এর দ্বারা এক সমীক্ষা করা হয়। তাতে সিআইআই-এর সঙ্গে যুক্ত দেশের সমস্ত বড় বড় সংস্থার সিইও-দের প্রশ্ন করে জানতে চাওয়া হয় যে লকডাউন পরবর্তী সময়ে চাকরি থাকা নিয়ে তাঁদের মতামত। সেই প্রশ্নের জবাবেই ৫২ শতাংশ সিইও উদ্বেগ প্রকাশ করে বলেন যে লকডাউনের পর নিশ্চিত ভাবে অনেক মানুষ চাকরি হারাবে।

করোনা লকডাউনের জেরে ব্যবসায় লোকশান
ব্যবসার অস্তিত্বই লাভ করার জন্য। উৎপাদন না হলে, বিক্রি হবে না। মানে, লাভ হবে না। যার মানে, কর্মী নিয়োগ হবে না। ব্যবসাগুলো স্বল্প সময়ের জন্য অনাবশ্যক কর্মীদের ধরে রাখে, এই আশায় যে, পরিস্থিতি ফিরে আসলে যাতে চাহিদা অনুযায়ী সরবরাহ করা যায়। কিন্তু পরিস্থিতি বেশি খারাপের দিকে এগোতে থাকলে তারা আর কর্মীদের ধরে রাখবে না।

এই অবস্থায় বেতন বাড়াচ্ছে যেই সংস্থাগুলি
এদিকে এই পরিস্থিতিতে যখন সবাই চাকরি বাঁচানো নিয়ে উদ্বিগ্ন তখন ভারতের বেশ কয়েকটি সংস্থা তাদের কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল। এদের মধ্যে অন্যতম, ক্যাপজেমিনি ও কগনিজ্যান্ট।

নতুন কর্মীও নিয়োগ করা হচ্ছে
আইটি সংস্থা ক্যাপজেমিনি তাদের সংস্থার ৭০ শতাংশ কর্মীদের বেতন বাড়িয়েছে। এর জন্য সংস্থাটির ৮৪ হাজার কর্মী উপকৃত হবে বলে জানা গিয়েছে। এদিকে এছাড়াও গত মাসে তারা ৪০০০ নতুন কর্মী নিয়োগ করেছে।

১০ হাজার টাকা করে প্রতিটি কর্মীকে বোনাস
শুধু তাই নয়, সংস্থাটি ১০ হাজার টাকা করে প্রতিটি কর্মীকে দিচ্ছে রিলোকেশন বোনাস হিসাবে। ওয়ার্ক ফ্রম হোম করা কর্মীদেরকেও এই বোনাস দেওয়া হচ্ছে। বর্তমানে সংস্থায় রয়েছেন কিন্তু কোনও প্রোজেক্টে কাজ করছেন না, এমন কর্মীদেরকেও ছাঁটাই না করে রেখে দেওয়া হয়েছে।

বেতন বাড়াচ্ছে কগনিজ্যান্টও
এদিকে কগনিজ্যান্ট তাদের সংস্থার অ্যাসোসিয়েট লেভএর পর্যন্ত সব কর্মীর ২০ শতাংশ করে বেতন বাড়িয়েছে। তা ছাড়া ভারত ও ফিলিপিনসে কাজ করা প্রায় ২ লক্ষ কর্মীদেরকে এপ্রিল মাসের জন্য বেস স্যালারিরর উপর ২৫ শতাংশ বোনাসও দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি।












Click it and Unblock the Notifications